আন্তর্জাতিক ডেস্ক : ক্যানাডায় নির্বাচন আসছে৷ জমে উঠেছে প্রচারণা৷ ভোটের ফলাফল যা-ই হোক প্রচারণার অভিনবত্বে কিন্তু অনেকটা এগিয়ে আছেন বর্তমান প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো৷ মানুষের মন জয় করতে কী না করছেন তিনি! দেখুন ছবিঘরে…

1

Advertisement
সব প্রতিপক্ষের সঙ্গে
আগামী ২১ অক্টোবর ক্যানাডায় নির্বাচন৷ সেখানে যাঁদের সঙ্গে ভোটের লড়াই হবে, ছবিতে সেই পাঁচ প্রতিপক্ষের সঙ্গে দাঁড়িয়ে আছেন লিবারেল পার্টির নেতা জাস্টিন ট্রুডো (বাঁ থেকে দ্বিতীয়)৷

2প্রচারের সময়েও রসিকতা
ক্যানাডার নির্বাচনে গণতন্ত্রের সুন্দর দিকটা খুব ফুটে ওঠে৷ প্রার্থীদের মধ্যে কোনো দৃষ্টিকটু সংঘাত চোখে পড়ে না, সমর্থকদের মধ্যে অস্বাভাবিক উত্তেজনা, মারামারির কথা তো সেখানে ভাবাই যায় না৷ বরং প্রার্থীরা নির্বাচনের সময়ও পরস্পরের প্রতি এতটা শ্রদ্ধা ও বাৎসল্য দেখান যে সমর্থকদের মধ্যেও সহিষ্ণুতা আরো বেড়ে যায়৷

3প্রবীণদের সঙ্গে
প্রবীণদের কাছে ভোট চাইছেন ট্রুডো৷ পাশ থেকে তাঁর সন্তানরা তা দেখছে৷

4ভোটযুদ্ধেও সঙ্গে স্ত্রী
স্ত্রী সোফি গ্রেগয়ারকে নিয়ে ভোটের প্রচারে জাস্টিন ট্রুডো৷

সন্তানের সঙ্গে বৃক্ষরোপণ
গাছ লাগানোও প্রচারের অংশ৷ এখানেও সন্তানরা ট্রুডোর পাশে৷

6কখনো কখনো পুরো পরিবার
অনেক সময় পরিবারের সবাইকে নিয়েই নির্বাচনের প্রচারে নামেন জাস্টিন ট্রুডো৷

7বক্সিংয়েও ট্রুডো
সেদিন ট্রুডো মন্ট্রিয়লে গিয়েছিলেন নির্বাচনি প্রচারে৷ এক ফাঁকে এক বক্সারের সঙ্গে বক্সিং প্রশিক্ষণেও অংশ নেন৷ প্রচারে নতুনত্ব এলো, সংবাদমাধ্যম লুফেও নিলো বিশেষ মুহূর্তটি— মন্দ কী!

8গায়ক ট্রুডো
বর্ণময় চরিত্র জাস্টিন ট্রুডো৷ ভোট চাইতে গিয়ে মন যা যা চায় তার অনেক কিছুই করতে তাঁর বাধে না৷ মঙ্কটনে সেদিন একটু গান গাওয়ার সুযোগ এসেছিল৷ সুযোগটা ছাড়েননি৷

9বল ছুঁড়ছেন ট্রুডো
একদিন ভোটের প্রচারের ফাঁকে বোলিংয়েও অংশ নিয়েছেন ট্রুডো৷

10সমর্থকের সঙ্গে ছবি
মানুষকে খুব তাড়াতাড়ি আপন করে নিতে পারেন ট্রুডো৷ অনেকেই ছুটে আসে সুদর্শন নেতার সঙ্গে ছবি তুলতে৷ সাধারণত কাউকে হতাশ করেন না ট্রুডো৷

সূত্র : ডয়চে ভেলে

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google