Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ ভোটারদের আকৃষ্ট করতে নৌকার প্রার্থীর খাবার বিতরণ
ঢাকা বিভাগীয় সংবাদ

ভোটারদের আকৃষ্ট করতে নৌকার প্রার্থীর খাবার বিতরণ

By Saiful IslamFebruary 1, 2022Updated:February 1, 20222 Mins Read

মানিকগঞ্জ প্রতিনিধি : ৬ষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে মানিকগঞ্জের শিবালয় উপজেলার শিমুলিয়া ইউনিয়নের আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকার প্রার্থী জহির উদ্দিন মানিকের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘন করে ভোট দিতে আসা ভোটারদের খাবার বিতরণের অভিযোগ পাওয়া গেছে। ভোটারদের মাঝে খাবার বিতরণের সময় ইউনিয়ন যুবলীগের সভাপতি মোতালেব হোসেন তাকে সহযোগিতা করেন।

ভোটারদের আকৃষ্ট করতে নৌকার প্রার্থীর খাবার বিতরণ
শিমুলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রাথী জহির উদ্দিন মানিক।
Advertisement

আজ সোমবার নির্বাচন চলাকালীন বিকেল ৪টার দিকে শিমুলিয়া ইউনিয়নের জামসা কাওসার আলী সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে প্রিজাইডিং কর্মকর্তা ও দায়িত্বরত পুলিশ সদস্যদের সামনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের এই ঘটনা ঘটে। এ সময় দায়িত্বরত পুলিশ ও প্রিজাইডিং কর্মকর্তা নিরব ভূমিকা পালন করতে দেখা যায়।

নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, এটা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন। এটা তিনি করতে পারেন না। এমন ঘটনার সত্যতা পেলে নৌকার প্রাথীর প্রার্থীতা বাতিল হতে পারে।

সরেজমিনে দেখা যায়, বিকেল সারে তিনটার দিকে নৌকার প্রাথী জহির উদ্দিন মানিক ভোট কেন্দ্রে আসেন। এরপর তার সমর্থকদের নিয়ে কেন্দ্রের মাঠে বসেন। এরপর বিকেল চারটার দিকে তার সমর্থক বস্তায় ভরে খাবার পানি, বিস্কুট ও রুটি নিয়ে আসেন। পরে উপস্থিত ভোটারদের মাঝে সেগুলো বিতরণ করেন। এরপর মানিক নিজে গিয়ে বস্তা থেকে খাবার সামগ্রী নিয়ে তিনিও বিতরণ শুরু করেন।
ভোটারদের আকৃষ্ট করতে নৌকার প্রার্থীর খাবার বিতরণ
অভিযুক্ত জহির উদ্দিন মানিকের কাছে এ ব্যাপারে জানতে চাইলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, আমি কাউকে খাবার দেইনি। এক পর্যায়ে তাকে ভিডিও ফুটেজ দেখালে তিনি বলেন, লাইনে দাঁড়িয়ে থাকা মানুষেরা সারাদিন কষ্ট করেছে, তাই তাদের একটু পানি দিয়েছি।

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (শিবালয় সার্কেল) তানিয়া সুলতানা বলেন, এমন ঘটনা আচরণবিধি লঙ্ঘন। তবে এটা দেখার দায়িত্ব পুলিশের না।

শিবালয় উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন সুলতানা বলেন, প্রার্থীদের কাছে এমন আচরণ কাম্য নয়। এটা প্রার্থীর আচরণবিধি লঙ্ঘন। এমন ঘটনার সত্যতা পাওয়া গেলে অভিযুক্ত প্রাথীর প্রার্থীতা বাতিল হতে পারে।

শিবালয় উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটানিং অফিসার মো. সাহিদ হোসেন বলেন, এটা প্রাথীর পোলিং এ্যাজেন্ট করতে পারে। প্রার্থী নয়। আমি এখনি তার সাথে কথা বলছি।

মানিকগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মো. হাবিবুর রহমান বলেন, এটা প্রার্থীর আচরণবিধি লঙ্ঘন। তবে এগুলোর ব্যাপারে ব্যবস্থা নিতে জেলা ম্যাজিষ্ট্রেটের পক্ষ থেকে মোবাইল কোর্ট কাজ করছে।

মানিকগঞ্জের শ্রেষ্ঠ ওসি শিবালয় থানার ফিরোজ কবির

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
নিয়োগ পরীক্ষা

নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক ৪

June 24, 2026
যুবদল নেতা

রিপোর্টিং করতে হলে বিএনপির মাধ্যমে করতে হবে : যুবদল নেতা

June 24, 2026
রেস্টুরেন্টে আগুন

৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে রেস্টুরেন্টে আগুন

June 24, 2026

Latest News

নিয়োগ পরীক্ষা

নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক ৪

যুবদল নেতা

রিপোর্টিং করতে হলে বিএনপির মাধ্যমে করতে হবে : যুবদল নেতা

রেস্টুরেন্টে আগুন

৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে রেস্টুরেন্টে আগুন

Manikganj Pic 1

সাংবাদিকদের ‘আ. লীগের প্রেতাত্মা’ বলা সেই যুবদল নেতাকে শোকজ

Loha

ফোন রিসিভ করে একজন জানান, মোবাইলের মালিক বেঁচে নেই

মরদেহ

ঘরে চিরকুট রেখে মসজিদে পাওয়া গেলো ইমামের ঝুলন্ত মরদেহ

Abdus Salam

দৌলতপুরে রিপোর্টিং করতে হলে বিএনপির মাধ্যমে করতে হবে: যুবদল নেতা

soiyd-mo-almgeer-hosen

হেফাজতে যুবকের মৃত্যুর পর ফরিদপুরে ডিবির ওসি প্রত্যাহার

সজীব শেখ

ছাত্রলীগ না ছাড়ায় ছেলেকে ত্যাজ্য করলেন বাবা

Chaina

চীনা স্বামীর টাকা-কাগজপত্র নিয়ে উধাও স্ত্রী

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa