Advertisement
জুমবাংলা ডেস্ক : পাবনার সুজানগর উপজেলার ঐতিহ্যবাহী গাজনার বিলের কচুরিপানা অপসারণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

রবিবার (৯ জুন) সকালে সুজানগর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ আবদুল ওহাব বিলের ক্যানেল থেকে কচুরিপানা অপসারণের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সুজানগর উপজেলা কৃষি কর্মকর্তা রাফিউল ইসলাম, ভায়না ইউপি চেয়ারম্যান আমিন উদ্দিন, গাজনার বিলের কৃষক ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সুজানগর উপজেলা কৃষি কর্মকর্তা রাফিউল ইসলাম বলেন, টি আর কর্মসূচির অর্থায়নে‌ গাজনার বিলের কচুরিপানা অপসারণ করা হচ্ছে। এই কচুরিপানা অপসারণ হলে বিলের হাজার হাজার কৃষক উপকৃত হবেন এবং জলাবদ্ধতা থেকে রক্ষা পাবেন।

সুজানগর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ আবদুল ওহাব বলেন, নির্বাচনের আগে ভোটারদের কাছে আমার প্রতিশ্রুতি ছিল গাজনার বিলের কচুরিপানা অপসারণ করে দেবো। আজ আমার প্রতিশ্রুতি মোতাবেক কাজ শুরু করলাম। কচুরিপানা নিয়ে কৃষকরা খুবই সমস্যার মধ্যে ছিলেন। আশা করি তারা চাষাবাদে সুফল পাবেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.