Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ ভোটের মাঠে কালীগঞ্জে যৌথ বাহিনীর মহড়া
গাজীপুর ঢাকা বিভাগীয় সংবাদ

ভোটের মাঠে কালীগঞ্জে যৌথ বাহিনীর মহড়া

By rskaligonjnewsFebruary 9, 2026Updated:February 9, 20263 Mins Read

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্ক অবস্থান নিয়েছে প্রশাসন। র‌্যাব-১, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশের সমন্বয়ে উপজেলার সর্বত্র জোরদার করা হয়েছে যৌথ টহল ও মহড়া কার্যক্রম।

IMG-20260209-WA0016

উপজেলার প্রতিটি ভোটকেন্দ্র ও এর আশপাশের গুরুত্বপূর্ণ এলাকাকে কেন্দ্র করে গড়ে তোলা হয়েছে শক্তিশালী নিরাপত্তা বলয়।

গাজীপুর-৫ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, নির্বাচনকে ঘিরে কোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা কিংবা নাশকতার আশঙ্কা এড়াতে ইউনিয়ন ও পৌর এলাকার সব ভোটকেন্দ্র সার্বক্ষণিক নজরদারিতে রাখা হয়েছে। পুরো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী।

Advertisement

এরই ধারাবাহিকতায় সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে কালীগঞ্জ পৌরসভাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রামাঞ্চলে যৌথ বাহিনীর টহল ও মহড়া অনুষ্ঠিত হয়।

গাজীপুর জেলা রিটার্নিং কর্মকর্তা, জেলা প্রশাসক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলম হোসেনের নেতৃত্বে টহল দল কালীগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে যাত্রা শুরু করে পৌর এলাকা ছাড়াও তুমলিয়া, নাগরী, বক্তারপুর, জাংগালিয়া, জামালপুর, মোক্তারপুর ও বাহাদুরসাদী ইউনিয়নের গুরুত্বপূর্ণ স্থানগুলো পরিদর্শন করে। প্রায় দুই ঘণ্টাব্যাপী এই টহল শেষে যৌথ বাহিনী ক্যাম্পে ফিরে যায়।

টহল কার্যক্রমে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা এ.টি.এম. কামরুল ইসলাম, র‌্যাব-১ সিপিসি-৩ ক্যাম্পের কমান্ডার মেজর রবিউল আলম, কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, বিজিবির নায়েব সুবেদার মো. ফরিদুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা এবং কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন।

মাঠপর্যায়ে যৌথ বাহিনীর দৃশ্যমান উপস্থিতিতে ভোটের পরিবেশ নিয়ে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় ভোটার ও সচেতন নাগরিকরা। তাদের মতে, প্রশাসনের কঠোর ও সমন্বিত অবস্থানের ফলে একটি শান্তিপূর্ণ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে সাধারণ মানুষের মধ্যে আস্থা তৈরি হয়েছে।

টহল চলাকালে বিভিন্ন এলাকায় স্থানীয় বাসিন্দারা যৌথ বাহিনীর সদস্যদের স্বাগত জানান। তুমলিয়া ইউনিয়নের দক্ষিণ চুয়ারিয়াখোলা গ্রামের বাসিন্দা নাছির উদ্দিন বলেন, “যৌথ বাহিনীর টহল দেখে আমরা অনেকটাই নিশ্চিন্ত। মনে হচ্ছে, এবার ভয়ভীতি ছাড়া শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারব।”

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা এ.টি.এম. কামরুল ইসলাম বলেন, “ভোটাররা যেন কোনো ধরনের চাপ, ভয় বা বাধা ছাড়াই নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে প্রশাসন সর্বোচ্চ সতর্ক রয়েছে। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে কাজ করা হচ্ছে।”

তিনি আরও জানান, নির্বাচনকে কেন্দ্র করে কোনো অনিয়ম, সহিংসতা কিংবা নাশকতার চেষ্টা করা হলে তাৎক্ষণিক কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচনকালীন পুরো সময়জুড়ে যৌথ টহল কার্যক্রম অব্যাহত থাকবে।

কালীগঞ্জ থানার ওসি মো. জাকির হোসেন বলেন, “কালীগঞ্জ পৌরসভাসহ উপজেলার সব ভোটকেন্দ্র ও গুরুত্বপূর্ণ এলাকায় র‌্যাব-১, বিজিবি ও পুলিশের সমন্বয়ে যৌথ পেট্রোলিং চলছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্টের যেকোনো অপচেষ্টা কঠোরভাবে দমন করা হবে।”

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
rskaligonjnews
  • X (Twitter)
Related Posts

নওখন্ডা জামে মসজিদের কমিটি গঠন: সভাপতি বাচ্চু মিয়া, সাধারণ সম্পাদক আল-আমিন

September 14, 2026
ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

August 14, 2026
ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

July 30, 2026

Latest News

নওখন্ডা জামে মসজিদের কমিটি গঠন: সভাপতি বাচ্চু মিয়া, সাধারণ সম্পাদক আল-আমিন

ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

Chapai

এসি বাসে ১৬ কেজি গাঁজা নিয়ে ফিরছিলেন শ্বশুর-জামাই-মেয়ে

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa