জুমবাংলা ডেস্ক : নাটোরের সিংড়ায় ভোটগ্রহণের ১০ দিন পর সিল মারা দুই বস্তা ব্যালট পেপার উদ্ধার করেছে এলাকাবাসী। উদ্ধারকৃত ব্যালট পেপারে দেখা যায়, অধিকাংশ মোটরসাইকেল প্রতীকে এবং কিছু সংখ্যক নৌকা প্রতীকে সিল মারা রয়েছে।

Advertisement

মঙ্গলবার সকালের দিকে উপজেলার চামারী ইউনিয়নের বিলদহর মরা নদীতে বস্তাবন্দি সিল মারা ব্যালট পেপার উদ্ধার করে স্থানীয়রা। এর কিছুক্ষণ পরে বিলদহর বাজারের স-মিলের পাশে আরও এক বস্তা সিল মারা ব্যালট পেপার দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে তা উদ্ধার করে থানায় আনে। এর অধিকাংশতেই মোটরসাইকেল প্রতীকে সিল মারা।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকালে বস্তাবন্দি সিল মারা ব্যালট পেপার দেখতে পেয়ে থানায় জানানো হয়। পরে পুলিশ উদ্ধার করে থানায় আনে। নির্বাচনের দিনের ব্যালট পেপার আর উদ্ধার হওয়া ব্যালট পেপারের মিল নেই বলেও জানান তারা।

চামারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে পরাজিত ও নৌকার প্রার্থী রশিদুল ইসলাম মৃধা জানান, ব্যালট পেপার উদ্ধারের ঘটনা সত্য বলে শুনেছি।

চামারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে পরাজিত ও মোটরসাইকেল প্রতীকের প্রার্থী রবিউল করিম বলেন, নিবার্চনের দিনে কারচুপি করা হয়েছিল। আমার এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দিয়েছিল। আমাকে ষড়যন্ত্র করে পরাজিত করা হয়েছে। নিজেকে নির্বাচিত চেয়ারম্যান দাবি করে তিনি বলেন, এ বিষয়ে আমি আইনগত ব্যবস্থা নেব।

চামারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নব-নির্বাচিত চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, ব্যালট পেপার উদ্ধারের ঘটনা শুনেছি। স্ব-শরীরে ঘটনাস্থলে যাইনি।

উপজেলা নির্বাচন কর্মকর্তা সাইফুল আলম বলেন, ব্যালট পেপার উদ্ধার করে থানায় নেয়া হয়েছে।

সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর-এ-আলম সিদ্দিকী বলেন, সিল মারা ব্যালট পেপার ঘটনাস্থল থেকে উদ্ধার করে রিটার্নিং কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম এম সামিরুল ইসলাম বলেন, উদ্ধারকৃত ব্যালট পেপার থানায় নেয়া হয়েছে। নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তার সঙ্গে আলোচনা সাপেক্ষে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, ২৬ ডিসেম্বর ৪র্থ ধাপের নির্বাচনে সিংড়া উপজেলার চামারী ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হাবিবুর রহমান ঘোড়া প্রতীকে ৭৩১৩ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি রবিউল করিম মোটরসাইকেল প্রতীক নিয়ে ৪৪৭২ ভোট পেয়ে দ্বিতীয় ও রশিদুল ইসলাম মৃধা নৌকা প্রতীকে ৩৮২৯ ভোট পেয়ে তৃতীয় হন।

নির্বাচনের ৪ দিন পর চেয়ারম্যান হলেন স্বতন্ত্র প্রার্থী

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.