Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক ভোট চোরদের ইমরান খানের কঠোর হুঁশিয়ারি
আন্তর্জাতিক

ভোট চোরদের ইমরান খানের কঠোর হুঁশিয়ারি

By Bhuiyan Md TomalFebruary 14, 20242 Mins Read

ইমরান খান

Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান দেশটিতে চুরি করা ভোটে সরকার গঠনের দুঃসাহসিকতার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। পরিবারের সদস্যদের মাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি এই হুঁশিয়ারি দিয়েছেন বলে জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও নিউজ।

একই সঙ্গে নিজের প্রতিষ্ঠিত রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের প্রতি আস্থা রেখে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা দেওয়ায় দেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। পাশাপাশি পোলিং এজেন্টদেরও প্রশংসা করেছেন সাবেক এই প্রধানমন্ত্রী।

রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি থাকা ইমরান খান আরও বলেন, পাকিস্তানের জনগণ স্পষ্টভাবে তাদের রায় ঘোষণা করেছেন। আর এ কারণেই পাকিস্তানের নির্বাচনে গণতন্ত্র ও সুবিচারের একান্ত প্রয়োজন। চুরি করা ভোটে সরকার গঠনের দুঃসাহসিকতার বিরুদ্ধে সতর্ক করছি। এই ধরনের প্রকাশ্য দিবালোকে ডাকাতি কেবল নাগরিকদের অসম্মানই করবে না, বরং দেশের অর্থনীতিকে আরও নিচের দিকে ঠেলে দেবে।

তিনি বলেন, পিটিআই কখনোই জনগণের ইচ্ছার সাথে আপস করবে না এবং নওয়াজের মুসলিম লীগ, বিলাওয়াল ভুট্টোর পিপলস পার্টি এবং এমকিউএমসহ জনগণের ম্যান্ডেট ছিনতাইকারী কোনো রাজনৈতিক দলের সঙ্গে পিটিআই জোট করবে না।

এদিকে পিটিআইয়ের মুখপাত্র রউফ হাসান জানিয়েছেন, ইমরান খানের নির্দেশে কেন্দ্র এবং পাঞ্জাব প্রদেশে সরকার গঠনের জন্য মজলিস-ই-ওয়াহদাত-মুসলিমিন পার্টির সাথে জোট করার সিদ্ধান্ত নিয়েছে পিটিআই। পাশাপাশি সংরক্ষিত আসন নিয়ে খাইবার পাখতুনখোয়া প্রদেশে জামায়াত-ই-ইসলামির সঙ্গে পিটিআইকে জোট করতে বলেছেন তিনি।

পাকিস্তানের জাতীয় পরিষদে মাত্র একটি আসনে জয় পেয়েছে এমডব্লিউএম। এরপরও এই দলটির সাথে কেন্দ্রে জোট গঠনের সিদ্ধান্ত নিয়েছে পিটিআই। কারণ নির্বাচন কমিশন চূড়ান্ত প্রজ্ঞাপন জারি করার ৭২ ঘণ্টার মধ্যে পিটিআই-সমর্থিত বিজয়ী প্রার্থীদের যে কোনো একটি দলে যোগ দিতে হবে। যদি তারা কোনো দলে যোগ দিতে ব্যর্থ হন, তাহলে সংরক্ষিত আসনের বরাদ্দ পাবে না পিটিআই-সমর্থিত বিজয়ীরা। এজন্য নাসির আব্বাসের দলের সঙ্গে জোট গঠনের সিদ্ধান্ত নিয়েছেন ইমরান।

পাকিস্তানের সংবিধানে বলা আছে, নির্বাচনের দিন থেকে তিন সপ্তাহের মধ্যে সরকার গঠন করতে হবে। দেশটির জাতীয় পরিষদে মোট ৩৩৬টি আসন রয়েছে। এর মধ্যে ২৬৬টি আসনে সরাসরি ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত করা হয়।

এ ছাড়া জাতীয় পরিষদে ৭০টি সংরক্ষিত আসন রয়েছে। এর মধ্যে ৬০টি নারীদের এবং ১০টি অমুসলিমদের জন্য সংরক্ষিত। জাতীয় পরিষদে রাজনৈতিক দলগুলোর অবস্থান অনুযায়ী এসব আসন বণ্টন করা হয়।

সাগর পাড়ি দিয়ে বাড়ছে ইউরোপে প্রবেশের হার

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Bhuiyan Md Tomal
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.

Related Posts
Star

পাঁচ কারণে স্টারমারের নজিরবিহীন পতন

June 23, 2026
Momota

মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে তৃণমূলের নতুন চেয়ারম্যান অরূপ রায়

June 22, 2026
Starmar

ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ থেকে স্টারমারের নাটকীয় পদত্যাগ

June 22, 2026

Latest News

Star

পাঁচ কারণে স্টারমারের নজিরবিহীন পতন

Momota

মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে তৃণমূলের নতুন চেয়ারম্যান অরূপ রায়

Starmar

ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ থেকে স্টারমারের নাটকীয় পদত্যাগ

Biman

বিমানে স্মার্টফোনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন দুই শতাধিক আরোহী

Starmar

চাপে স্টারমার, আজই আসতে পারে পদত্যাগের ঘোষণা

বাংলাদেশি শিক্ষার্থী

সাইপ্রাসে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

Oil

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় কমল তেলের দাম

ডিজেলের দাম

মালয়েশিয়ায় কমছে ডিজেলের দাম

জ্বালানি বিক্রি

দখলকৃত ক্রিমিয়ায় জ্বালানি বিক্রি বন্ধ করে দিয়েছে রাশিয়া

প্রবাসী

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa