Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home আন্তর্জাতিক ভোট জালিয়াতির অভিযোগ খারিজ করেছেন মার্কিন নির্বাচন কর্মকর্তারা
আন্তর্জাতিক

ভোট জালিয়াতির অভিযোগ খারিজ করেছেন মার্কিন নির্বাচন কর্মকর্তারা

By Shamim Rezaনভেম্বর 13, 20203 Mins Read

Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তোলা ভোট জালিয়াতির অভিযোগ খারিজ করে দিয়েছেন মার্কিন নির্বাচন কর্মকর্তারা। গতকাল বৃহস্পতিবার মার্কিন নির্বাচন নির্বাচন কর্মকর্তারা এই ঘোষণা দেন। কোনো প্রমাণ ছাড়াই ২৭ লাখ ভোট চুরি করা হয়েছে ট্রাম্পের এমন অভযোগের প্রেক্ষাপটে এই ঘোষণা এল।

এ বিষয়ে গঠিত একটি কমিটি নির্বাচন নিয়ে ট্রাম্প শিবিরের তোলা বিতর্কের মধ্যেই বলেছে, ‘এই নির্বাচন যুক্তরাষ্ট্রের ইতিহাসের অন্যতম সুরক্ষিত নির্বাচন। কোনো ভোটিং ব্যবস্থায় ভোট হারিয়েছে, বদল হয়েছে বা অন্য কোনোভাবে পরিবর্তন হয়েছে, এমন কোনো প্রমাণ মেলেনি।’

বিবিসি অনলাইনের প্রতিবেদনে বলা হয়, গত শনিবার সকালে মার্কিন নির্বাচনের প্রাথমিক ফল ঘোষণা করে সংবাদমাধ্যমগুলো। কিন্তু এক সপ্তাহ পেরিয়ে গেলেও নব নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনকে শুভেচ্ছা জানানো দূরে থাক, নির্বাচনের প্রাথমিক ফল মেনে নিয়ে কোনো বিবৃতিও দেননি ট্রাম্প। ৩রা নভেম্বর অনুষ্ঠিত এ নির্বাচনের চূড়ান্ত ও সরকারি ফল এখনো ঘোষিত হয়নি। তবে গত ৭০ বছরে দ্বিতীয় ডেমোক্র্যাট হিসেবে অ্যারিজোনায় জয় নিশ্চিত করে বাইডেন তার অবস্থান আরও দৃঢ় করেছেন। এখন তার ঘরে রয়েছে ২৯০টি ইলেকটোরাল ভোট। আর ডোনাল্ড ট্রাম্পের রয়েছে ২১৭টি ইলেকটোরাল ভোট।

ডোনাল্ড ট্রাম্পের করা ভোট জালিয়াতির অভিযোগ খারিজ করে দেওয়া নির্বাচন কর্মকর্তাদের এই ঘোষণা খুবই গুরুত্বপূর্ণ। কারণ, ট্রাম্প ও তার ঘনিষ্ঠদের নির্বাচনে অনিয়ম নিয়ে করা অভিযোগ খণ্ডন করে এটিই ফেডারেল ও অঙ্গরাজ্য পর্যায়ের নির্বাচন কর্মকর্তাদের দেওয়া প্রথম ঘোষণা। যৌথ এই ঘোষণাটি প্রকাশ করে যুক্তরাষ্ট্রের ইলেকশন ইনফ্রাস্ট্রাকচার কো-অর্ডিনেটিং কাউন্সিল। ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি, ইউএস ইলেকশন অ্যাসিস্ট্যান্স কমিশন এবং অঙ্গরাজ্য পর্যায়ের নির্বাচন পর্যবেক্ষণকারী কর্মকর্তা ও ভোটিং মেশিন শিল্পের প্রতিনিধিদের সমন্বয়ে এই কাউন্সিল গঠিত।

বিবৃতিতে ইলেকশন ইনফ্রাস্ট্রাকচার কো-অর্ডিনেটিং কাউন্সিল বলে, ‘৩রা নভেম্বরের নির্বাচন ছিল যুক্তরাষ্ট্রের ইতিহাসের অন্যতম সুরক্ষিত নির্বাচন। এই মুহূর্তে সারা দেশে নির্বাচন কর্মকর্তারা ফল চূড়ান্তের আগে পুরো নির্বাচন প্রক্রিয়া পর্যালোচনা করে দেখছেন। আমাদের নির্বাচন প্রক্রিয়া নিয়ে প্রমাণহীন বেশ কিছু দাবি ও ভুয়া তথ্য চাউর হলেও আমরা সবাইকে এই নিশ্চয়তা দিতে পারি যে, আমাদের নির্বাচনের নিরাপত্তা ও স্বচ্ছতা এবং এতে আমাদের আস্থা অত্যন্ত উঁচু মানের। একই ধরনের আস্থা ও বিশ্বাস আপনারও থাকা উচিত। যখন আপনার কোনো প্রশ্ন থাকবে, তখন নির্বাচন পরিচালনাকারী বিশ্বস্ত লোক হিসেবে আপনার উচিত নির্বাচন কর্মকর্তাদের শরণ নেওয়া।’

এই বিবৃতির মাত্র কয়েক ঘণ্টা আগে প্রেসিডেন্ট ট্রাম্প ২৮ অঙ্গরাজ্যে ভোটিং সফটওয়্যারের মাধ্যমে তার লাখো ভোট উধাও করে দেওয়া হয়েছে বলে টুইট করেন। কিন্তু এমন দাবির পক্ষে কোনো প্রমাণ তিনি হাজির করেননি। টুইটারও তার এই টুইটে সতর্কবার্তা জুড়ে দেয়।

এই বিবৃতিটি ডিএইচএসের সাইবারসিকিউরিটি অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার সিকিউরিটি এজেন্সির (সিআইএসএ) ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। সিআইএসএ প্রধান ক্রিস্টোফার কার্বস নির্বাচন নিয়ে ছড়ানো গুজব প্রতিহতে ও সত্য তুলে ধরতে বিশেষ উদ্যোগ নিয়েছেন। গতকাল বৃহস্পতিবার কার্বস টুইটারে এক নির্বাচনী আইন বিশেষজ্ঞের দেওয়া টুইট শেয়ার করেন, যেখানে লেখা ছিল, ‘দয়া করে ভোটিং মেশিন নিয়ে ভিত্তিহীন ও বিপজ্জনক দাবি রিটুইট করবেন না, এমনকি তা প্রেসিডেন্টের করা দাবি হলেও।’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
উন্মুক্ত হলো

উন্মুক্ত হলো হরমুজ, শুরু হলো জাহাজ পারাপার

জুন 16, 2026
আটক

যেভাবে বেনজীরকে ধরিয়ে দেন এমপি বন্ধু

জুন 16, 2026
মধ্যস্থতা

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে যেভাবে মধ্যস্থতা করল পাকিস্তান

জুন 16, 2026
Latest News
উন্মুক্ত হলো

উন্মুক্ত হলো হরমুজ, শুরু হলো জাহাজ পারাপার

আটক

যেভাবে বেনজীরকে ধরিয়ে দেন এমপি বন্ধু

মধ্যস্থতা

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে যেভাবে মধ্যস্থতা করল পাকিস্তান

পুনরায় চালু

হরমুজ পুনরায় চালু করতে ফ্রান্স-যুক্তরাজ্য ‘প্রস্তুত’: ম্যাঁক্রো

বোমারু

ক্যালিফোর্নিয়ায় মার্কিন বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত

ViSa

ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

BANJER

বেনজীরকে বাংলাদেশে ফেরত নেওয়ার আহ্বান আমিরাতের

জ্বালানি তেলের দাম

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধস

তেলের দাম

শান্তিচুক্তির খবরে কমলো তেলের দাম, বিশ্ব শেয়ারবাজারে বড় উত্থান

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa