Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক ভোট না দেয়ায় সাড়ে ৫ কোটি ভোটারকে আদালতে তলব!
আন্তর্জাতিক

ভোট না দেয়ায় সাড়ে ৫ কোটি ভোটারকে আদালতে তলব!

By জুমবাংলা নিউজ ডেস্কAugust 30, 20204 Mins Read

ভোট না দেয়ায় সাড়ে ৫ কোটি ভোটারকে আদালতে তলব!

Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : গেল সপ্তাহে মিশরে সিনেট নির্বাচন অনুষ্ঠিত হয়। কিন্তু সেই নির্বাচন প্রক্রিয়ায় অংশ নেননি দেশটির ৫ কোটি ৪০ লাখ ভোটার। বিষয়টি ভাবিয়ে তুলেছে মিশরের নির্বাচন কমিশনকে। পদক্ষেপ নেয়া হয়েছে ঘটনা তদন্তের। সিদ্ধান্ত হয়েছে যারা ভোট দেননি তাদেরকে পাবলিক প্রসিকিউটরের আদালতে হাজির করার।

‘খবরটা যখন পত্রিকায় পড়ছিলাম নিজের চোখকে বিশ্বাস করতে পারিনি। কিছু সময়ের জন্য মনে হয়েছে এটা ভুয়া, ধাপ্পবাজি। নির্বাচন কমিশন প্রধানের বিবৃতি শুনে বিস্মিত হয়েছি। তিনি ভোটারদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার বিষয়টি ব্যাখ্যার পাশাপাশি আইনের ভিত্তি তুলে ধরছিলেন।’ বলেন, এক ভোটার।

২০১৪ সালে মিশর একটি আইন পাস করে। ভোট দিতে ব্যর্থ হলে ৫০০ মিশরীয় পাউন্ড জরিমানার বিধান রাখা হয়। সদ্য শেষ হওয়া নির্বাচনে অংশ নেয়নি ৫ কোটি ৪০ লাখ ভোটার। যা দেশটির জনসংখ্যার অর্ধেক। মোট ভোটারের ৮৫ শতাংশ। যদি সবার কাছ থেকে জরিমানা আদায় করা হয়, তাহলে রাষ্ট্রের অর্জিত অর্থের পরিমাণ দাঁড়াবে ২ হাজার ১০৫ কোটি মিশরীয় পাউন্ড।

মিশরে সিনেটের বিশেষ কোনো গুরুত্ব নেই। এটি একটি আলঙ্করিক কমিটি মাত্র। জাতীয় রাজনীতিতে সিদ্ধান্ত গ্রহণে তার কোনো ভূমিকাও নেই। সম্প্রতি মিশরের সংবিধান সংশোধন করা হয়। ২০৩০ সাল পর্যন্ত ক্ষমতা পাকাপোক্ত করেন প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি। সংশোধনীতে সিনেট কীভাবে গঠিত হবে তার রূপরেখাও নির্ধারণ করা হয়। সিনেটের গঠনতন্ত্র এমনভাবে ঠিক করা হয়েছে, যাতে প্রেসিডেন্টের ক্ষমতাকে কেউ চ্যালেঞ্জ করতে না পারে। একে অযৌক্তিক বলেছেন বিশ্লেষকরা।

মিশরের সিনেটে ৩০০টি আসন রয়েছে। ১০০ জনকে মনোনীত করেন প্রেসিডেন্ট আল সিসি নিজে। ক্লোজড লিস্ট সিস্টেমে নির্বাচিত হন আরো ১০০ জন। বাকি ১০০ জন প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে জনগণের ভোটে নির্বাচত হয়।

যারা সরাসরি ভোটে অংশ নেন তারা সিসির দি ন্যাশনস ফিউচার এবং তাদের জোট সঙ্গীর প্রার্থী। সিসি এবং তাদের জোট সঙ্গীদের পরামর্শে মনোনীত প্রার্থীরাই সরাসরি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেয়। অর্থাৎ বিজয়ীরাও সিসির অনুসারী।

গণতন্ত্রের নির্বাচনী প্রক্রিয়ায় যদি ৮৫ শতাংশ ভোটার ভোটদানে অংশ না নেয় তাহলে সবদলের উচিৎ অতিসত্ত্বর পরাজয় মেনে নেয়া। কারণ প্রার্থীরা ভোটারদের আস্থা অর্জনে ব্যর্থ হয়েছে। গণতন্ত্র এবং বাস্তবতায় এখন আকাশ পাতাল ব্যবধান। বর্তমানে সিসি সরকারের আমলে গণতন্ত্রহীনতার মুখোমুখি মিশর।

কেনো ৮৫ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করলো না? কেন রাজনৈতিক ব্যক্তিরা ভোটারদের আস্থা অর্জনে ব্যর্থ হলো? এসব নিয়ে দেশটিতে কোনো আলেচনাই চলছে না। বরং যারা ভোট দেয়নি তাদের কাছ থেকে কীভাবে জরিমানা আদায় করা হবে তা নিয়ে সরকারপন্থী গণমাধ্যমে বিভিন্ন প্রতিবেদন ছাপা হচ্ছে। টেলিভিশনে টকশো হচ্ছে। আলোচনা হচ্ছে সাড়ে ৫ কোটি ভোটারকে কীভাবে পাবলিক প্রসিকিউটর হেডকোয়াটার্স বিচারের আওতায় আনেবে তার ফর্মুলা নিয়ে।

জরিমানার অর্থ অভিযুক্তদের কাছ থেকে আদায়ে বেশ কয়েকটি পরামর্শ দিয়েছেন আইনবিদরা। ১. ন্যাশনাল আইডেন্টেটি কার্ডের জন্য আবেদন করার সময়। ২. যখন ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করবে। ৩. কেউ যখন জরিমানা পরিশোধ করবে সে তথ্য বাকিদের পাঠিয়ে দিতে হবে। তাতে সাড়া না দিলে চাকরিজীবীদের বেতন থেকে জরিমানার অর্থ কেটে নেয়া হবে।

ইতোমধ্যে সরকার একটি প্রচারণা শুরু করেছে। যেখানে বলা হচ্ছে, পাবলিক প্রসিকিউশন অফিস সাড়ে ৫ কোটি ভোটারের উপস্থিত হতে বলেছে।

২০১৪ সালে মিশর তাদের সংবিধানে আর্টিকেল ৬৫ নামে একটি ধারা সংযুক্ত করে। যেখানে বলা হয়ে প্রত্যেক মানুষ স্বাধীনভাবে তার মত প্রকাশ করতে পারবে। যদিও বর্তমান মিশর সরকার তার স্বীকৃতি দিচ্ছে না। দেশটিতে মতপ্রকাশের স্বাধীনতা নেই বললেই চলে।

স্থানীয় রাজনীতিবিদরা বলছেন, সিসির ইচ্ছা এবং তার পরিকল্পনা প্রচারই হলো কথা বলার বা মত প্রকাশের স্বাধীনতা। তার ইচ্ছার বাইরে গিয়ে কিছু বলা অপরাধ।

২০১৪ সাল থেকে বর্তমান সরকার নির্বাচনের বৈধতা এবং জনগণের ভোটাধিকারের ইস্যুতে অভ্যন্তরীণ সংকটে ভুগছে। ওই বছর প্রথমবার নির্বাচনে অংশ নেন সিসি। তার আগে দেশটির প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট মুহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করেন তিনি। বৈধ সরকারকে ক্ষমতাচ্যুত করে প্রহসনের নির্বাচিনের মাধ্যমে নিজের প্রেসিডেন্সি রক্ষা করে চলছেন সাবেক সেনা প্রধান আবদেল ফাত্তাহ আলি সিসি।

সিনেট নির্বাচনের ফলাফল বা ভোটার উপস্থিতি সিসির জন্য তেমন কিছু নয়। দেশটিতে পার্লামেন্ট নির্বাচন আসন্ন। সেখানে এ ধরনের ভোটার অনুপস্থিতি হয়তো দেখতে চাইছেন না প্রেসিডেন্ট সিসি।

সিসির অধীনে অর্থনৈতিকভাবে চাপে রয়েছে মিশরের জনগণ। দেশটির ৬০ শতাংশের বেশি জনগণ দরিদ্রসীমার নিচে বসবাস করছে। এ অবস্থায় যারা ভোট দেননি তাদের থেকে ৫০০ পাউন্ড জরিমানা আদায় মিশরীয়দের দুর্দশাকে আরো বাড়াবে বলে আশঙ্কা করা হচ্ছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
বিল গেটস

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার বিল গেটসের

June 24, 2026
Modi

খামেনির শেষ বিদায়ে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান

June 24, 2026
জমির মালিক

এখন যেভাবে সৌদিতে জমির মালিক হতে পারবেন প্রবাসীরা

June 24, 2026

Latest News

বিল গেটস

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার বিল গেটসের

Modi

খামেনির শেষ বিদায়ে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান

জমির মালিক

এখন যেভাবে সৌদিতে জমির মালিক হতে পারবেন প্রবাসীরা

ভিসা নীতি

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি বদলাচ্ছে যুক্তরাষ্ট্র, থাকা যাবে না ৪ বছরের বেশি

জাহাজ

হরমুজ নিয়ে অগ্রগতি হলেও এখনো আটকা শত শত জাহাজ

ট্রাম্প

ইরান ‘ঠিকঠাক আচরণ’ না করলে কঠোর ব্যবস্থা : ট্রাম্প

Star

পাঁচ কারণে স্টারমারের নজিরবিহীন পতন

Momota

মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে তৃণমূলের নতুন চেয়ারম্যান অরূপ রায়

Starmar

ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ থেকে স্টারমারের নাটকীয় পদত্যাগ

Biman

বিমানে স্মার্টফোনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন দুই শতাধিক আরোহী

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa