Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : ভ্রমণ ভিসা নিয়ে যারা সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছেন ১ মার্চের পর মেয়াদ ফুরিয়ে গিয়ে থাকলে করোনাভাইরাস মহামারির প্রেক্ষাপটে সেসব ভিসার মেয়াদ এক মাস বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দেশটির ফেডারেলে অথোরিটি অব আইডেনটিটি অ্যান্ড সিটিজেনশিপ সোমবার এক ঘোষণায় এসব ভিসার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্তের কথা জানায়, যা ১১ আগস্ট থেকে কার্যকর হবে।

তাতে বলা হয়, মেয়াদ শেষ হয়ে গেলেও এই এক মাসের মধ্যে কোনো ধরনের জরিমানা ছাড়াই সংযুক্ত আরব আমিরাত ছাড়তে পারবে এসব ভিসাধারী ব্যক্তিগণ।

সংযুক্ত আরব আমিরাতে আইন অনুযায়ী, ভিসার মেয়াদ শেষ হয়ে গেলেও ভ্রমণকারীরা দেশটিতে অবস্থান করলে প্রথম দিন ২০০ দিরহাম জরিমানা করা হয়, এরপর প্রতিদিন ১০০ দিরহাম করে জরিমানা চলতে থাকে।

এর আগে সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ মার্চের আগে ভ্রমণভিসা নিয়ে প্রবেশ করা মানুষজনকে ১৮ আগস্টের মধ্যে দেশটি ছাড়ার ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছিল।

সংযুক্ত আরব আমিরাতের করোনা পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৬২ হাজার ৭০৪ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৩৫৭ জনের।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.