
তিনি ভারতকে সতর্ক করে দিয়ে বলেন, লাদাখ সীমান্তে চীনের কার্যকলাপ কিন্তু চীনের ‘ফাইভ ফিঙ্গার স্ট্র্যাটেজি’র অংশ৷ যে স্ট্র্যাটেজি শুরু করেছিলেন পিপলস রিপাবলিক অব চায়না’র প্রতিষ্ঠাতা সদস্য মাও সে তুং৷ সাংগের দাবি, ‘যখন চীন তিব্বত দখল করল, মাও সে তুং-সহ অন্যান্য চীনের নেতারা বলেছিলেন, তিব্বত হল হাতের তালু, যা আমাদের দখল করতেই হত৷ এরপর আমরা বাকি ৫ আঙুল বাড়াবো৷ প্রথম আঙুলটি হল লাদাখ৷ বাকি ৪টি আঙুল হল নেপাল, ভুটান, সিকিম ও অরুণাচলপ্রদেশ৷’
২০১৭ সালের ডোকলাম স্ট্যান্ড অফ প্রসঙ্গ টেনে তিনি জানান, লাদাখের এই আগ্রাসনও সেই ফাইভ ফিঙ্গার স্ট্র্যাটেজিরই অংশ৷ তিব্বতের নেতারা ভারতকে গত ৬০ বছর ধরেই এটাই সতর্ক করে আসছেন৷ নেপাল, ভুটান ও অরুণাচলের উপরেও চাপ রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



