Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র পুলিশের হাতে জর্জ ফ্লয়েড নামে কৃষ্ণাঙ্গ যুবক হত্যাকাণ্ডের প্রতিবাদে দেশটিতে চলমান বিক্ষোভে ভয় পেয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংকারে লুকিয়ে ছিলেন বলে দুইদিন আগে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। তবে এ তথ্যকে ভুয়া বলে দাবি করেছেন ট্রাম্প।

ফক্স নিউজ রেডিওকে ট্রাম্প জানান, তিনি সেদিন খুবই অল্প সময়ের জন্য বাংকার পরিদর্শনে গিয়েছিলেন। তিনি বাংকারে লুকাননি। এটি মিথ্যা সংবাদ। তিনি সেখানে একেবারে অল্প সময় ছিলেন। পরিদর্শনের জন্য এটি যথেষ্ট সময়। কখনও কখনও তার বাংকার পরিদর্শনের প্রয়োজন পড়ে।

এরপর সোমবার ট্রাম্পের সেইন্ট জন চার্চে যাওয়ার জন্য বাইরে শান্তিপূর্ণভাবে অবস্থানরত আন্দোলনকারীদের সরিয়ে দেয়া নিয়েও তিনি সমালোচিত হন।

তবে ট্রাম্প পুলিশকে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করার নির্দেশ দেয়ার কথা অস্বীকার করে বলেন, আমি বলিনি যে ওদের সরিয়ে দাও। আমি জানিও না ওখানে কারা ছিল। বেশিরভাগ ধর্মীয় নেতা আমার চার্চে যাওয়া পছন্দ করেছেন।

উল্লেখ্য, ২৫ মে যুক্তরাষ্ট্র পুলিশের হাতে জর্জ ফ্লয়েড নামে কৃষ্ণাঙ্গ যুবক হত্যাকাণ্ডের শিকার হন। এর প্রতিবাদে দেশটিতে বিক্ষোভ চলছে। আন্দোলন থামাতে ১৮০৭ ধারা জারি করে সেনা মোতায়েনের হুমকি দিয়েছেন ট্রাম্প।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.