আন্তর্জাতিক ডেস্ক : বিজেপির অভিনন্দন যাত্রা ঘিরে রণক্ষেত্র হয়ে উঠল কোচবিহারের মাথাভাঙা। বিজেপির সভামঞ্চ ভেঙে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। পালটা তৃণমূল কার্যালয়ে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেল বিজেপির বিরুদ্ধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন প্রচুর পুলিশ।
বিজেপি নেতা সায়ন্তন বসুর নেতৃত্বে অভিনন্দন যাত্রা ঘিরে অশান্তির আঁচ করেছিল কোচবিহারের পুলিশ। সেইমতো, এদিন সকাল থেকেই মাথাভাঙার পঞ্চানন মোড়ে বিশাল পুলিশ বাহিনী মোতায়ন করা হয়। সায়ন্তন বসু যাতে ঢুকতে না পারে তার জন্য মাথাভাঙা-কোচবিহার রাজ্য সড়কে পঞ্চানন মোড়ে ভেরিয়ার লাগানো হয়। যদিও রীতিমত পুলিশের চোখে ধুলো দিয়ে অন্য পথ দিয়ে পৌঁছায় বিজেপি নেতা। এরপরই পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করে।
মাথাভাঙার গোপালপুরে ছিল বিজেপির মুখপাত্র সায়ন্তন বসুর অভিনন্দন যাত্রা। মিছিল করে সভামঞ্চে গিয়ে বক্তব্য রাখার কথা ছিল সায়ন্তনের। কিন্তু মিছিল কিছুদূর এগোতেই বাধা দেয় পুলিশ। এর পরই ধুন্ধুমার বাধে। পুলিশকর্মীদের সঙ্গে তুমুল বিতণ্ডায় জড়িয়ে পড়েন সায়ন্তন। এরই মধ্যে বিজেপির সভামঞ্চ ভাঙচুর করে তৃণমূল। পালটা স্থানীয় একটি তৃণমূল কার্যালয় পুড়িয়ে দেন বিজেপি কর্মীরা। এর পর রাস্তায় দাঁড়িয়েই বক্তব্য রাখেন সায়ন্তন। বিজেপির দাবি, তৃণমূলের পার্টি অফিসে আগুন দিয়েছে জনতা। তৃণমূলের পাল্টা দাবি, বিজেপির মঞ্চ ভাঙচুর করেছে সাধারণ মানুষ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


