স্কটল্যান্ডের রাজনীতিতে বাংলাদেশি কমিউনিটির সক্রিয়তা ক্রমেই দৃশ্যমান ও প্রভাবশালী হয়ে উঠছে। এরই ধারাবাহিকতায় ২০২৬ সালের স্কটিশ পার্লামেন্ট নির্বাচনে এডিনবরা ও লোথিয়ান অঞ্চল থেকে আলবা পার্টির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন আবু মিরন।

মনোনয়ন

Advertisement

৭ ফেব্রুয়ারি ডান্ডির ‘দ্য ভাইন ভেন্যু’-তে আলবা পার্টির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের তালিকা ঘোষণা করা হয়, যেখানে আবু মিরনের নামও অন্তর্ভুক্ত থাকে।

এডিনবরার দীর্ঘদিনের বাসিন্দা আবু মিরন একজন পরিচিত কমিউনিটি নেতা ও সক্রিয় রাজনীতিক। বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার গাইটাল বাগানবাড়ি গ্রামে জন্মগ্রহণ করা তিনি দেশ ও বিদেশে উচ্চশিক্ষা লাভের পর দুই দশকেরও বেশি সময় ধরে স্কটল্যান্ডে বসবাস করছেন।

তিনি তৃণমূল রাজনীতির মাধ্যমে রাজনীতিতে যুক্ত হন এবং ২০১২ সালে স্কটিশ ন্যাশনাল পার্টি (এসএনপি) দ্বারা মূলধারার রাজনীতিতে পদার্পণ করেন। বাংলাদেশের বংশোদ্ভূতদের রাজনীতিতে সম্পৃক্ত করতে তিনি এসএনপি বাংলাদেশ অ্যাসোসিয়েশন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

এডিনবরায় প্রথম বাংলাদেশি হিসেবে কমিউনিটি কাউন্সিল নির্বাচনে জয়লাভের মাধ্যমে ইতিহাসও গড়েন। পরবর্তীতে অ্যালেক্স স্যালমন্ডের নেতৃত্বে প্রতিষ্ঠিত আলবা পার্টির সদস্য হিসেবে যোগদান করেন। বর্তমানে তিনি আলবা পার্টির এডিনবরা অর্গানাইজিং সেক্রেটারি এবং দলটির জাতীয় নির্বাহী কমিটির ডিসিপ্লিনারি কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

২০২২ সালের এডিনবরা সিটি কাউন্সিল নির্বাচনে আলবা পার্টির প্রার্থী হিসেবে অংশগ্রহণের সময় তিনি দলের সকল প্রার্থীর মধ্যে সর্বোচ্চ ভোট পান, যা তাকে রাজনৈতিক অঙ্গনে নতুনভাবে প্রতিষ্ঠিত করে। এছাড়া তিনি বিভিন্ন দাতব্য কর্মকাণ্ডে জড়িত এবং কমিউনিটিতে একজন মানবিক ও নিবেদিতপ্রাণ ব্যক্তিত্ব হিসেবে পরিচিত।

শিক্ষাজীবন শুরু হয় কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় ও ঢাকা রেসিডেনশিয়াল মডেল কলেজ থেকে। এরপর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক ডিগ্রি অর্জন করেন। উচ্চতর শিক্ষার জন্য ভারতের পুনে বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার কনসেপ্টসে অধ্যয়ন করেন। যুক্তরাজ্যে এসে লন্ডনে অবস্থানকালে মিসৌরির লন্ডন সেন্টার অব ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে এমবিএ ডিগ্রি লাভ করেন এবং আইন বিষয়ে প্রিলিমিনারি এলএলবি ডিগ্রি সম্পন্ন করেন। শিক্ষাজীবন শেষে স্থায়ীভাবে এডিনবরায় বসবাস শুরু করেন এবং বর্তমানে দুই দশকেরও বেশি সময় ধরে সেখানে আছেন।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, ২০২৬ সালের নির্বাচনে আবু মিরনের মনোনয়ন স্কটল্যান্ডের রাজনীতিতে বাংলাদেশি কমিউনিটির অংশগ্রহণ ও প্রতিনিধিত্বকে আরও দৃঢ় করবে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.