Advertisement

জুমবাংলা ডেস্ক : পিরোজপুরের মঠবাড়িয়ায় বসতঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক নবম্পতির মৃত্যু হয়েছে। শনিবার দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে পৌর শহরের কলেজপাড়া আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন-মো. সাইফুল ইসলাম (২৫) ও তার নববিবাহিত স্ত্রী মনিরা আক্তার (১৮)। সাইফুল ইসলাম উপজেলার হারজী নলবুনীয় গ্রামের গ্রামের মো. বারেক হাওলাদার এর ছেলে।

থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার হারজী নলবুনীয়া গ্রামের মো. সাইফুল ইসলাম গত সাত মাস আগে বিয়ে করেন। সাইফুল শহরের পশ্চিম কলেজপাড়া এলাকায় একটি ভাড়া বাসায় থেকে ভাড়ায়চালিত অটো চালাতেন। শনিবার সাড়ে তিনটার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে বসতঘরে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। আগুন ছড়িয়ে পড়লে বাসার নিচে ঘুমিয়ে থাকা সাইফুলের বাবা, মা ,ভাই ও ভাইয়ের শ্যালক বাইরে বের হয়ে যান। এদিকে বাসার দোতলায় ঘুমিয়ে থাকা সাইফুল ও তার নববিবাহিতা স্ত্রী মনিরা ঘরে আটকা পড়েন। এসময় তারা আগুনে পুড়ে ঘটনাস্থলে নিহত হন। ফায়ার সার্ভিস খবর পেয়ে ঘটনাস্থলে এসে স্থানীয় জনতার সহায়তায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে হতে নিহত দম্পতির লাশ উদ্ধার করে।

মঠবাড়িয়া ফায়ার স্টেশন কর্মকর্তা মো. সুমন মিয়া বলেন, ‘বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডে বাসা, গাড়ি ও মালামালসহ ৩৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মো. মাসুদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, দুইজনের লাশ উদ্ধার করে জেলা মর্গে পঠানো হয়েছে। এ ঘটনায় মঠবাড়িয়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.