Advertisement

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ১০৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয় পেল ডিজিটাল মাল্টিমিডিয়া প্রজেক্টর ও সাউন্ড সিস্টেম।

আজ বুধবার (৮ মে) মতলব উত্তর পরিষদ মায়া বীর বিক্রম অডিটোরিয়ামে ডিজিটাল মাল্টিমিডিয়া প্রজেক্টর ও সাউন্ড সিস্টেম বিতরণের উদ্বোধন করেন সংসদ সদস্য এড. নুরুল আমিন রুহুল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তারের সভাপতিত্বে এবং সহকারী উপজেলা শিক্ষা অফিসার মাহফুজ মিয়ার পরিচালনায় বিতরণ সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস, ওসি মিজানুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার ইকবাল হোসেন ভূইয়া, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহীদ উল্লা প্রধান, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক এড. মহসিন মিয়া মানিক, সাদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জহির হোসেন, বেগমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মাহমুদা আক্তার প্রমুখ।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.