পারিবারিক আবহে সদ্য বিয়ের পর্ব সেরে স্ত্রী গৌরী স্প্র্যাটকে নিয়ে মধুচন্দ্রিমায় গেলেন বলিউড পারফেকশনিস্ট আমির খান। গৌরীর সঙ্গে একান্তে কাটাতে সময় কাটাতে অস্ট্রেলিয়াকে বেছে নিয়েছেন অভিনেতা।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদন থেকে জানা যায়, গত ৫ জুলাই এক বৃষ্টিমুখর দিনে প্রেমিকা গৌরী স্প্র্যাটকে বিয়ে করেন আমির খান। বিয়ে হয়েছে অভিনেতার পালি হিলের বাড়িতে। ঘনিষ্ঠ আত্মীয় পরিজন ছাড়াও বিয়েতে আমিরের আগের দুই পক্ষের ছেলেমেয়ে ও সাবেক দুই স্ত্রী উপস্থিত ছিলেন।
এটি আমিরের তৃতীয় বিয়ে। জানা গেছে, বিয়ের পর নায়ক তার পালি হিলের বাড়ি ছেড়ে ১০০ কোটির মারিনা আবাসনে থাকবেন। সেখানে আমির মোট ৩টি ফ্ল্যাট কিনেছেন। একটি ফ্ল্যাটে গৌরীকে নিয়ে নায়ক থাকবেন। অন্য দুই ফ্ল্যাটের একটিতে থাকবেন দ্বিতীয় স্ত্রী কিরণ ও তার ছেলে আজাদ। আর অন্যটিতে থাকবেন আমিরের বড় ছেলে জুনেইদ, বোন নিখাত ও মা জিনাত।
নতুন বাড়িতে ওঠার আগে তাই মধুচন্দ্রিমায় অস্ট্রেলিয়ায় অবকাশ যাপন করছেন নতুন এ জুটি। ব্যক্তিগত অবসর কাটানোর পাশাপাশি মেলবোর্নে প্রথমে ভারতীয় চলচ্চিত্র উৎসবে যোগ দেয়ার কথাও রয়েছে তাদের।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
গত দু’বছর ধরে গৌরীর সঙ্গে সম্পর্কে আছেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’। বেঙ্গালুরুতে এক অনুষ্ঠানে গৌরীর সঙ্গে আমিরের পরিচয় হয় অভিনেতার বোনের মাধ্যমে। ২০২৫ সালে ৬০তম জন্মদিনে প্রেমিকা গৌরীর সঙ্গে সবার পরিচয় করিয়ে দেন আমির। সংবাদমাধ্যমে জানান, তার নতুন সম্পর্কের কথাও। প্রেম জীবন প্রকাশের এক বছরের মাথায় গৌরীকে বিয়ে করেন বলিউডের এ সুপারস্টার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



