প্রতীকী ছবি
Advertisement
জুমবাংলা ডেস্ক : ময়মনসিংহের নান্দাইলের রসুলপুর আলিম মাদ্রাসার সহকারী গ্রন্থাগারিক কাম ক্যাটালগের পদের ‘মধ্যরাতের’ সেই নিয়োগ পরীক্ষা বাতিল করেছে কর্তৃপক্ষ।

সোমবার (২৮ ডিসেম্বর) বিকেলে মাদ্রাসা পরিচালনা কমিটির সভায় মধ্যরাতের পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত হয়। পরে মঙ্গলবার (২৯ ডিসেম্বর) বিকেলে মাদ্রাসার অধ্যক্ষ পরীক্ষা বাতিলের বিজ্ঞপ্তি প্রকাশ করেন। ফলে নিজের চাকরির মেয়াদে আর নিজের মেয়ে নিয়োগ দিতে পারলেন না অধ্যক্ষ মাওলানা মো. রফিকুল ইসলাম।

অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, এতদ্বারা রসুলপুর আলিম মাদ্রাসার সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বিগত ২৫ ডিসেম্বর তারিখে সহকারী গ্রন্থাগারিক কাম ক্যাটালগার পদের যে নিয়োগ পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল অনিবার্য কারণবশত: গভর্নিং বডির ২৮ ডিসেম্বর সাধারণ সভার সিদ্ধান্ত মোতাবেক উক্ত পরীক্ষা বাতিল করা হলো।

জানা যায়, রসুলপুর আলিম মাদ্রাসার সহকারী গ্রন্থাগারিক কাম ক্যাটালগার পদে একজনকে নিয়োগের জন্য গোপনে বিজ্ঞপ্তি প্রকাশ করে কর্তৃপক্ষ। মাদ্রাসার অধ্যক্ষ রফিকুল ইসলামের চাকরির মেয়াদ শেষ হচ্ছে ৩১ ডিসেম্বর। এরমধ্যে গোপনে কৌশলে নিয়োগ পরীক্ষার দিন ধার্য করেন গত শুক্রবার (২৫ ডিসেম্বর)। বিষয়টি অনেকেরই জানা ছিল না। ওই একটি পদের জন্য অখ্যাত পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ায় ব্যাপক প্রচারও হয়নি। তার মধ্যে নিয়ম মোতাবেক চারজন প্রার্থীকে পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য প্রবেশপত্র দেওয়া হয়। ওই চারজনই হচ্ছেন মাদ্রাসার অধ্যক্ষ রফিকুল ইসলামের সন্তান। এরমধ্যে তার মেয়েকে চাকরি পাইয়ে দিতে বাকিরা ছিলেন প্রক্সি হিসেবে।

শুক্রবার রাত ১২টার দিকে কেন্দ্রে প্রবেশ করেন প্রার্থীরা। সেখানে মাদ্রাসা পরিচালনা পরিষদের অনেক সদস্য ও বেশ কয়েকজন শিক্ষক ছিলেন। পরীক্ষা শুরু হওয়ার প্রায় ৩০ মিনিট পরে আসেন ডিজির প্রতিনিধি মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের পরিদর্শক বাদশা মিয়া। সাদা একটি প্রাইভেটকার যোগে (ঢাকা মেট্রো-গ২১-৫১১৭) গভীর রাতে মাদ্রাসায় প্রবেশ করায় এলাকাবাসীর সন্দেহ হয়। পরে ঘটনাটি জানতে পেরে লোকজন ছুটে এলে তিনি কেটে পড়ার চেষ্টা করেন।

স্থানীয়রা তাকে আটকে জিজ্ঞাসাবাদ করলে রাত সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত পরীক্ষা নেওয়ার কথা স্বীকার করেন এবং ক্ষমা চান। একপর্যায়ে লোকজনের ধাওয়া খেয়ে দ্রুত এলাকা ছাড়েন তিনি। এনিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়। সূত্র : সময় নিউজ।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.