Advertisement

সাইফুল ইসলাম, মানিকগঞ্জ: মানিকগঞ্জে ৪ বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সের মেয়াদ ৩ বছরে রূপান্তর করার উদ্যোগ বন্ধ, বিএনবিসি-২০২০ এর জনস্বার্থবিরোধী সংজ্ঞা ও ধারা-উপধারা সংশোধন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার সীমাহীন সঙ্কটের সমাধান ও ছাত্র-শিক্ষক পেশাজীবিদের পেশাগত সমস্যা সমাধান ও ৪ দফা দাবি বাস্তবায়নে মানববন্ধন ও জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বুধবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১২টায় জেলা শহরের শহীদ রফিক চত্ত্বরে মানববন্ধনের আয়োজন করেন বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবি সংগ্রাম পরিষদ ও বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের মানিকগঞ্জ জেলা শাখা।

মানববন্ধনে বক্তারা চলমান ৪ বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সের মেয়াদ ৩ বছরে রূপান্তর করার উদ্যোগ বন্ধ, বিএনবিসি-২০২০ এ ইঞ্জিনিয়ারের সংজ্ঞাসহ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অধিকার হরণ ও অবমূল্যায়নকর ধারা-উপধারা সংশোধন এবং ঢাকা মহানগর ইমারত নির্মাণ বিধিমালা-২০০৮ সংশোধনপূর্বক গেজেট প্রকাশ, উপ-সহকারী প্রকৌশলী ও সমমানের পদে কর্মরত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের চাকুরীর প্রাথমিক নিযুক্তিতে ১টি স্পেশাল ইনক্রিমেন্ট ও পরিকল্পনা ও নকশা বিভাগে কর্মরত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ৩টি স্পেশাল ইনক্রিমেন্ট প্রদান এবং উপ-সহকারী প্রকৌশলী হতে সহকারী প্রকৌশলী/ সমমানের পদে পদোন্নতির কোটা ৫০% এ উন্নীতকরণ সহ ৪ দফা দাবি বাস্তবায়নের দাবি জানান।

এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন প্রকৌশলী ড. ফারুক হোসেন, কাবুল খান, দবিরুল ইসলাম সহ বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবি সংগ্রাম পরিষদ ও বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের মানিকগঞ্জ জেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.