Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক মন্ত্রীর ছেলেকেও ছাড় দেননি সাহসী এই কনস্টেবল
আন্তর্জাতিক

মন্ত্রীর ছেলেকেও ছাড় দেননি সাহসী এই কনস্টেবল

By Sibbir OsmanJuly 13, 20202 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : অন্যায় দেখে চুপ করে থাকেননি। মাথা উঁচু করে দাঁড়িয়ে প্রতিবাদ করেছিলেন। সেজন্য সাময়িক সমস্যার মুখে পড়তে হলো তাকে। তার পরেও তিনি দমে যাননি।
মন্ত্রীর ছেলেকেও ছাড় দেননি সাহসী এই কনস্টেবল

Advertisement

চারপাশের ক্রমাগত চাপ তাকে দমিয়ে রাখার আপ্রাণ চেষ্টা করছে। কিন্তু তিনি এত সহজে ভেঙে পড়ার মানুষ নন। মন্ত্রীর ছেলেকে তিনি বুঝিয়েছিলেন, আইন নিজের পথে চলবে। মন্ত্রীর ছেলে বলে আইন পথ পরিবর্তন করবে না। কিন্তু ক্ষমতাশালী মন্ত্রীর ছেলের সত্য কথা হজম হয়নি। ক্ষমতার দাপট দেখাতে সে কারণে একজন নারী কনস্টেবলকে হেনস্থা করতে নেমেছেন তিনি।

একজন সাধারণ পুলিশ কনস্টেবলকে নিয়ে এখন সারা ভারত গর্ব করছে। তাকে উদাহরণ হিসেবে তুলে ধরা হচ্ছে। বলা হচ্ছে, এই দুর্নীতিপ্রবণ সমাজে দু-চারজন সুনীতা যাদব থাকলে হয়তো কাজে দিত!

সুনীতা যাদব গুজরাটের ভারাচা রোডের এমএলএ তথা স্বাস্থ্যমন্ত্রী কুমার কানানির ছেলে প্রকাশকে মোক্ষম জবাব দিয়েছিলেন। প্রকাশ কানানি কারফিউ জারি অবস্থায় দুই বন্ধুর সঙ্গে গাড়ি নিয়ে বের হয়েছিলেন।

পুলিশের চেকপোস্টে তাদের আটকানো হয়। এর পর মন্ত্রীর ছেলে বলে পরিচয় দিয়ে ক্ষমতার দম্ভ দেখাতে শুরু করেন তিনি। কিন্তু সেসব ফাঁকা আওয়াজে কনস্টেবল সুনীতা যাদব টলেননি।

তিনি দৃঢ় কণ্ঠে বলেছিলেন, মন্ত্রীর ছেলে বলে ছাড় নেই। আইন সবার জন্য সমান। কারফিউ ভাঙার জন্য শাস্তি পেতে হবে।

বাবার গাড়িতে চড়ে ঘটনাস্থলে এসে প্রকাশ কানানি কনস্টেবল সুনীতাকে ধমকে গিয়েছিলেন। বলেছিলেন, তোমাকে ৩৬৫ দিন এই জায়গায় দাঁড় করিয়ে রাখব, দেখে নিও।

সুনীতা তাতেও দমে যাননি। পাল্টা বলেছিলেন, আমি আইনের রক্ষক। তোমাদের দাস নই। সাধারণ কনস্টেবলের এমন সাহস মন্ত্রী ও তার ছেলে মেনে নিতে পারেননি।

ক্ষমতার অপব্যবহার শুরু করে দিয়েছেন তারা। লকডাউনের মাঝেই সুনীতার কাছে এসে পৌঁছেছে বদলির চিঠি। অন্য জায়গায় বদলি হওয়ার জন্য তৈরি সুনীতা।

তবে আপস করতে রাজি নন তিনি। সুরাটের পুলিশ কমিশনার আরবি ব্রম্ভাট পুরো ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছিলেন। তবে সেসব এখন অতীত। মন্ত্রীর ছেলেকে আইন শেখানোর জেরে সুনীতাকে ফল ভোগ করতে হবে।

প্রকাশ কানানি ও তার দুই বন্ধুকে গ্রেপ্তার করেছিলেন সুনীতা। এর পর তারা জামিনে ছাড়া পান। জানা গেছে, সুনীতাকে আপাতত ছুটিতে পাঠানো হয়েছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
পাকিস্তানের আকাশসীমা

পাকিস্তানের আকাশসীমায় ঢুকে পড়ে দায়িত্ব হারালেন এয়ার ইন্ডিয়ার পাইলট

June 25, 2026
earthquake

গুগল এলার্টে ভেনেজুয়েলায় প্রাণ বাঁচল লাখো মানুষের!

June 25, 2026
শক্তিশালী দুটি ভূমিকম্প

ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

June 25, 2026

Latest News

পাকিস্তানের আকাশসীমা

পাকিস্তানের আকাশসীমায় ঢুকে পড়ে দায়িত্ব হারালেন এয়ার ইন্ডিয়ার পাইলট

earthquake

গুগল এলার্টে ভেনেজুয়েলায় প্রাণ বাঁচল লাখো মানুষের!

শক্তিশালী দুটি ভূমিকম্প

ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

India

২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু

ট্রাম্প

ভেনেজুয়েলাকে সাহায্য করতে যুক্তরাষ্ট্র প্রস্তুত, ইচ্ছুক, সক্ষম : ট্রাম্প

বিজয় থালাপতি

সরকারি হাসপাতালে জন্ম নিলেই স্বর্ণের আংটি উপহার দেবেন বিজয় থালাপতি

বিল গেটস

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার বিল গেটসের

Modi

খামেনির শেষ বিদায়ে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান

জমির মালিক

এখন যেভাবে সৌদিতে জমির মালিক হতে পারবেন প্রবাসীরা

ভিসা নীতি

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি বদলাচ্ছে যুক্তরাষ্ট্র, থাকা যাবে না ৪ বছরের বেশি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa