Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক মমতার মতাদর্শ পশ্চিমবঙ্গকে ধ্বংস করেছে : মোদি
আন্তর্জাতিক

মমতার মতাদর্শ পশ্চিমবঙ্গকে ধ্বংস করেছে : মোদি

By জুমবাংলা নিউজ ডেস্কDecember 25, 2020Updated:December 25, 20202 Mins Read
মমতার মতাদর্শ পশ্চিমবঙ্গকে ধ্বংস করেছে : মোদি
ফাইল ছবি
Advertisement

আন্তর্জাতিক ডেস্ক: মমতা বন্দোপাধ্যায় রাজনৈতিক কারণে কৃষকদের জন্য কেন্দ্রীয় সরকারের আর্থিক সহায়তার তহবিল আটকে দিচ্ছেন বলে অভিযোগ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি দাবি করেন, পিএম-কৃষান প্রকল্প আটকে দিয়ে রাজ্যের ৭০ লাখ কৃষকের সহায়তা তহবিল আটকে দিচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। বিজেপি নেতা মোদি অভিযোগ করেন, তৃণমূল কংগ্রেস নেতা মমতার মতাদর্শ রাজ্যটিকে ধ্বংস করে দিচ্ছে। খবর এনডিটিভির।

চার মাস পর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচন। ওই নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বিজেপি ও তৃণমূল কংগ্রেসের মধ্যে। নির্বাচন সামনে রেখে দল দুইটির নেতারা সম্প্রতি পরস্পরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ তুলতে শুরু করেছেন।

শুক্রবার নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী কৃষান সম্মান নিধি (পিএম-কৃষান) নামের একটি প্রকল্পের অর্থ বরাদ্দ অনুমোদন করেন। প্রকল্পের সুবিধাভোগী কৃষকেরা প্রতিবছর ৬ হাজার রুপি করে সহায়তা পাবেন। মোদি অভিযোগ করেন পশ্চিমবঙ্গে প্রকল্পটি আটকে দিচ্ছেন মমতা বন্দোপাধ্যায়।

মমতা বন্দোপাধ্যায় প্রসঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘আপনারা যদি মমতার ১৫ বছর আগের বক্তব্য শোনেন তাহলে বুঝতে পারবেন তার মতাদর্শ পশ্চিববঙ্গকে কতটা ধ্বংস করেছে।’ তিনি বলেন, ‘যারা স্বার্থপরতার রাজনীতি করছেন মানুষ তাদের নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। (মমতার) দলটি কৃষকদের লাভের কথা বলছে না, বরং কৃষকদের নামে দিল্লির নাগরিকদের হয়রানি এবং দেশের অর্থনীতি ধ্বংসে যুক্ত রয়েছে।’

উল্লেখ্য, শুক্রবার পিএম-কৃষান প্রকল্পের আওতায় নয় কোটি কৃষকদের জন্য ১৮ হাজার কোটি রুপি অর্থ সহায়তা অনুমোদন করেন নরেন্দ্র মোদি। এছাড়া নয়টি রাজ্যের কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন নরেন্দ্র মোদি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
পাকিস্তানি নারী গোয়েন্দা

পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর পাইলট

August 8, 2026
News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

August 3, 2026
টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

July 29, 2026

Latest News

পাকিস্তানি নারী গোয়েন্দা

পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর পাইলট

News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

অমিত শাহের পদত্যাগ

অমিত শাহের পদত্যাগ ও মোদির ক্ষমা প্রার্থনাসহ ৫ দফা দাবি রাহুল গান্ধীর

Oil

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

রাহুল-প্রিয়াঙ্কা

মুক্তি পেলেন রাহুল-প্রিয়াঙ্কা, দিলেন যে বার্তা

মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন

ইলন মাস্কের নিউরালিংকের আগেই বাণিজ্যিকভাবে মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন করল চীন

Boys

দিল্লির যন্তর-মন্তরে ফের হাজারো তরুণের জমায়েত

Rahul

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa