Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিমবঙ্গের নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ হবে আজ সোমবার। এবারের এই মন্ত্রিসভায় ৪৩ জন মন্ত্রী নেওয়া হয়েছে। এর মধ্যে ২৪ জন পূর্ণ মন্ত্রী ও ১৯ জন প্রতিমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মন্ত্রিসভার সদস্য ৪৪ জন। রবিবার বিকেলে সাংবাদিকদের এই ৪৩ জন মন্ত্রীর নামের তালিকা দেওয়া হয়েছে।

গত বুধবারই মুখ্যমন্ত্রী হিসেবে তৃতীয়বার শপথ নিয়েছেন মমতা। পশ্চিমবঙ্গের সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন এবার তাহলে উনার মন্ত্রিসভায় কারা থাকবেন এবং কোন দপ্তর পাবেন।

রবিবার (৯ মে) সন্ধ্যায় কিছুটা হলেও আভাস পাওয়া গেল কারণ তৃণমূলের তরফ থেকে কারা মন্ত্রী হতে পারেন সেই তালিকা প্রকাশিত হয়েছে।

রবিবার মুখ্যমন্ত্রী দপ্তর থেকে ৪৩ জন মন্ত্রীর তালিকা রাজভবনে পাঠানো হয়েছে এবং মন্ত্রীদের শপথ গ্রহণ হবে আজ সোমবার। এবার পূর্ণ মন্ত্রী ২৪ জন, বাকি ১৯ জন প্রতিমন্ত্রীর মধ্যে ১০ জন পাচ্ছেন স্বাধীন দপ্তর। রবিবার যে তালিকা পাঠানো হয়েছে তাতে পুরনো মন্ত্রীরা অনেকেই থাকছেন। সেই সঙ্গে এবার ১৭ জন নতুন মুখ দেখা যাবে। নির্বাচনে প্রার্থী না হয়েও মন্ত্রী হিসেবে শপথ নিতে নিচ্ছেন প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্র।

তবে কিছু নাম বাদ পড়েছে যেমন কামারহাটি বিধানসভা আসনে জয় পেলেও তালিকায় নাম নেই রাজ্যের প্রাক্তন পরিবহন মন্ত্রী মদন মিত্রর। বাদ পড়েছেন গত মন্ত্রিসভার দুই সদস্য তাপস রায় ও নির্মল মাঝি।

বিধানসভা নির্বাচনে চলচ্চিত্র জগতের অনেকেই তৃণমূলের টিকিটে বিধায়ক হয়েছেন। কিন্তু রবিবার মন্ত্রীদের যে তালিকা রাজভবনে মমতা জমা দিয়েছেন তাতে রুপালি জগতের কারো নাম নেই। তবে মন্ত্রিত্ব পাচ্ছেন প্রাক্তন ক্রিকেটার তথা হাওড়ার শিবপুরের বিধায়ক মনোজ তিওয়ারি।

করোনা পরিস্থিতির কারণে অনাড়ম্বর শপথ গ্রহণ অনুষ্ঠান হবে রাজভবনে। বেলা পৌনে ১১টার সময়ে শপথ নেবেন মন্ত্রীরা।

সূত্র জানিয়েছে, কে কোন দপ্তর পাচ্ছেন তা হয়তো আজ সোমবার বিকেলে জানা যাবে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.