
নিহত জাহিদুল ইসলাম ওই গ্রামের মৃ’ত সাইফুল ইসলামের ছেলে।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, ডেঙ্গু আতঙ্কে মশা নিধনের জন্য মঙ্গলবার সকালে বাড়ির পাশে ঝোপ-জঙ্গল পরিষ্কার করছিলেন জাহিদুল। এ সময় অসাবধনতা বশত বাড়ির পাশের একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে জড়িয়ে থাকা তারে জড়িয়ে গুরুতর আহত হন তিনি। পরে তাকে দ্রুত উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক জাহিদুলকে মৃ’ত ঘোষণা করেন।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



