Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ মসজিদকে ঘিরে দুই পক্ষের সংঘর্ষ: নারীসহ আহত ১০
খুলনা বিভাগীয় সংবাদ

মসজিদকে ঘিরে দুই পক্ষের সংঘর্ষ: নারীসহ আহত ১০

By iNews DeskSeptember 27, 20212 Mins Read

মসজিদকে ঘিরে দুই পক্ষের সংঘর্ষ: নারীসহ আহত ১০

Advertisement

জুমবাংলা ডেস্ক : যশোরের চৌগাছার ধুলিয়ানী বাজারের নতুন মসজিদ থেকে মুসল্লিরা মাগরিবের নামাজের সালাম ফেরানোর পথে গ্রামের দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে নারীসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে। আহতদের চৌগাছা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (২৬ সেপ্টেম্বর) মাগরিবের নামাজের সময় চৌগাছা উপজেলার ধুলিয়ানী গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

আহতদের স্বজন ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার ধুলিয়ানী বাজারে দীর্ঘ দিনের একটি মসজিদ আছে। মসজিদে ইমামতি করতেন মাওঃ মমিনুর রহমান। সম্প্রতি এলাকার কতিপয় ব্যক্তি ইমামের বিরুদ্ধে একটি কাল্পনিক অভিযোগ আনেন। এরপর তাকে ইমামতি থেকে বাদ দেন।

মাওঃ মমিনুর রহমারে বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা প্রমাণিত হওয়ায় মসজিদের মুসল্লিরা রাগে ক্ষোভে ওই মসজিদে নামাজ আদায় করা বাদ দিয়ে দেন। একপর্যায় ওই গ্রামের মুক্তিযোদ্ধা শফিয়ার রহমান নতুন মসজিদ নির্মাণে বাজারের পাশেই ২ শতক জমি দান করেন এবং সেখানে নতুন মসজিদ নির্মাণ করে পূর্বের ইমামকে নিয়োগ দিয়ে সেখানে নিয়মিত নামাজ আদায় করেন মুসল্লিরা।

প্রতিপক্ষ সামছুল হকসহ তার অনুসারীরা এ ঘটনায় ক্ষুব্দ হয়। এরপরে রোববার মাগরিবের আযানের পর নতুন মসজিদে মুসল্লিরা মাগরিবের নামাজের সালাম ফেরানোর পরই সামছুলের নেরতৃত্বে তার অনুসারী বলে পরিচিত আবু সামা, ইলিয়াস হোসেন, মিলন হোসেন, আশা, হাসানসহ ১০/১২ জন লোহার রড, সাবল, হাতুড়ী নিয়ে নতুন মসজিদের মুসল্লিদের উপর হামলা চালায়।

এ সময় মুসল্লিদের ডাক চিৎকারে পাশের বাড়ি হতে মহিলারা ছুটে এলে তাদের ওপরও হামলা করা হয়। এ সময় সংঘর্ষে একপক্ষের সামছুল আলী (৫০), অপর পক্ষের মুক্তিযোদ্ধা শফিয়ার রহমান (৭১), জাহান আলী (৪০), জাহান আলীর স্ত্রী সোনাভান (৩৫), আতিয়ার রহমানের স্ত্রী জোসনা বেগম (৪০), হবিবর রহমান (৫৫), আল আমিনের স্ত্রী নয়নতারা (৪২), মনিরুল ইসলামের স্ত্রী রেখা বেগমসহ (৪০) অন্তত ১০ জন আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চৌগাছা হাসপাতালে ভর্তি করে।

একপক্ষের আহত সামছুল বিশ্বাস জানান, তারা পুরাতন মসজিদকে ধ্বংশ কারার চক্রান্ত করছে। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে প্রতিপক্ষরা হামলা করে তাকে আহত করেন।

অপর পক্ষের আহত মুক্তিযোদ্ধা শফিয়ার রহমান জানান, ‘একজন নিরাপদ মানুষকে (ইমাম) বিনা কারণে মসজিদ থেকে বিতাড়িত করেছে ওই পক্ষের লোকজন। গ্রামের মুসল্লিদের দাবিতে আমি ২ শতক জমি দিয়েছি মসজিদ করতে। এতে ক্ষুব্দ হয়ে সামছুল ও তার লোকজন নামাজ আদায় করার সময় হামলা করে বাড়ির মেয়ে ছেলেসহ আমাদেরকে আহত করেছে। এর সুষ্ঠু তদন্ত করে তিনি বিচারের দাবি করেন।’

হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. আসিফ রায়হান বলেন, ‘অধিকাংশ ব্যক্তিদের আঘাত বেশ গুরুতর। এখন প্রাথমিক চিকিৎসা চলছে, এরপর আহতদের অবস্থা বুঝে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হবে।’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

iNews Desk is the central editorial team of Zoom Bangla News. The desk brings together experienced journalists and editors who produce accurate, well-structured, and reader-focused news for digital platforms. Its work follows professional editorial standards, careful verification, and responsible journalism.

Related Posts
ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

August 14, 2026
ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

July 30, 2026
ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

July 30, 2026

Latest News

ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

Chapai

এসি বাসে ১৬ কেজি গাঁজা নিয়ে ফিরছিলেন শ্বশুর-জামাই-মেয়ে

ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa