মসজিদুল হারামের খতিব শায়খ শুরাইমের পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের মক্কা নগরীর পবিত্র মসজিদুল হারামের খতিব ও ইমামের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন শায়খ ড. সৌদ আল শুরাইম। গত ৩২ বছর ধরে তিনি ওই পদে দায়িত্ব পালন করছিলেন।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছে মসজিদুল হারাম ও মসজিদে নববী বিষয়ক ওয়েব পোর্টাল হারামাইন শরিফাইন।

মসজিদুল হারামের খতিব আল শুরাইমের পদত্যাগ, দেখালেন যে কারণ

জানা গেছে, ব্যক্তিগত কারণ দেখিয়ে ২০২২ সালের শেষদিকে মসজিদুল হারামের খতিব ও ইমামের দায়িত্ব থেকে পদত্যাগ করেন শায়খ ড. সৌদ আল শুরাইম। তবে তারাবি নামাজের ইমাম হিসেবে সাময়িকভাবে দায়িত্ব পালন করতে পারবেন তিনি।

ড. শুরাইম ১৯৬৬ সালে সৌদি আরবের রাজধানী রিয়াদের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। ১৯৯২ সালে একটি রাজকীয় নির্দেশনায় তিনি মক্কার সর্বোচ্চ কোর্টের বিচারক হিসেবে নিয়োগ পান। এর কিছুদিন পর তিনি সৌদির সাবেক বাদশাহ ফাহাদ বিন আবদুল আজিজের বিশেষ নির্দেশনায় পবিত্র মসজিদুল হারামের ইমাম হিসেবে নিয়োগ পান।

আপনার রাতের ঘুম উড়িয়ে দেবে এমএক্স প্লেয়ারের এই ওয়েব সিরিজ

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.