
গুলিতে আহতরা হলেন, লালু মন্ডলের ছেলে উজ্জ্বল (৩০), আবদুল মান্নানের ছেলে আলিফ (২০), মৃত আবদুস সালামের ছেলে শাকিল (১৯), মৃত আজহার আলীর ছেলে মহিকারী (৭০)।
এছাড়া আহতরা হলেন- আবেদ আলী প্রমাণিকের ছেলে আলমঙ্গীর (৩৫), শরিফ (৪০) ও জালাল (৪৫) তারা আহম্মেদ মন্ডলের ছেলে, মৃত শমসের মন্ডলের বেলাল (৩৪), মৃত আকবর আলীর ছেলে টুটুল (৩৫)।
সেখান থেকে তাদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে প্রেরণ করা হয়। আজ বুধবার বেলা ১২টার দিকে বাঘার গড়গড়ি ইউনিয়নের নওসারা পদ্মার চর গ্রামে এই ঘটনা ঘটে।
সংঘর্ষের সময় একপক্ষ অন্যপক্ষকে এয়ারগান দিয়ে গুলি করেছে। পাঁচজনের হাতে, বুকে, পিঠে, নাকে গুলি লেগেছে। তবে স্থানীয়রা বলছেন, গুলিতে আহত হয়েছেন ছয়জন। এছাড়া লাঠিসোটার আঘাতে দুইপক্ষের আরও অন্তত চারজন আহত হয়েছেন।
জানা গেছে, ঈদের দিনে নামাজ পড়ানোকে কেন্দ্র করে একই গ্রামের দুই পক্ষের মধ্যে মতবিরোধ হয়। এক পক্ষের গণি মন্ডল ও অন্য পক্ষের আলমগীর হোসেন। আজ বুধবার সকাল সাতটার দিকে গণি মন্ডলের লোকজন একই এলাকার কালামের বাড়িতে একটি আকিকার অনুষ্ঠান চলছিলো। অনুষ্ঠান চলাকালিন সময়ে আলমঙ্গীরের লোকজন গিয়ে তর্কে জড়িয়ে পরে। এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এসময় আলমঙ্গীরের লোকজন গুলি চালিয়ে পাঁচজনকে আহত করে ঘটনাস্থাল থেকে পালিয়ে যায়।
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম বলেন, ইয়ার গানের গুলিতে চারজন আহত হয়েছে। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়া দুইজনকে আটক করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



