
মসজিদ কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা খালেকুজ্জামান জানান, শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে এক যুবক পৌরসভার তুলাসার (পাকার মাথা) এলাকার বাইতুল আমান জামে মসজিদের দান বাক্সের তালা ভেঙ্গে প্রায় ৮ হাজার টাকা চুরি করে। এ সময় পাকার মাথা বাজারের নাইটগার্ড টের পেয়ে বাজারের ব্যবসায়ীদের জানায়।
বাজারের ব্যবসায়ীরা তাকে হাতেনাতে চুরি করা টাকাসহ আটক করে। পরে উৎসুক জনতা তাকে গণপি’টুনি দিয়ে চুল কেটে ছেড়ে দেয়। চোর শামীম নড়িয়া উপজেলার সুরেশ্বর এলাকার বাসিন্দা। পদ্মার ভাঙ্গনে বাড়িঘর ভেঙ্গে যাওয়ায় কয়েক বছর যাবৎ ঢাকার গেণ্ডারিয়া এলাকায় বসবাস করে বলে জানা যায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



