জুমবাংলা ডেস্ক : সুনামগঞ্জের জগন্নাথপুরে মসজিদ নিয়ে দু’পক্ষের সংর্ঘষে সুজাত মিয়া (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় কমপক্ষে ৪০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১২ নভেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার পাইলগাঁও ইউনিয়নের বাগময়না তাজপুর গ্রামে এ সংর্ঘষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে একপক্ষের ১৩ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Advertisement

পুলিশ ও স্থানীয়রা জানায়, বাগময়না তাজপুর গ্রামের মসজিদের দ্বিতীয় তলা নির্মাণ নিয়ে ওই গ্রামের সুজাত মিয়া ও আব্দুল কাছের বিরোধ চলছিল। এরই জেরে মঙ্গলবার বিকেলে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রসস্ত্রসহ নিয়ে সংর্ঘষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী সংর্ঘষে এক বৃদ্ধ নিহত হয়েছেন এবং এতে উভয় পক্ষের ৪০ জন আহত হন। সংর্ঘষে আহতদের মধ্যে সুজাত মিয়ার পক্ষের লোকজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। অন্যদিকে আব্দুল কাছের লোকজনকে সিলেটে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক সৃজনা সরকার তমা জানান, ওই বৃদ্ধকে হাসপাতালে নিয়ে আসার আগেই তিনি মারা যান। আহতদের মধ্যে ১৩ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান আকন্দ জানান, সংর্ঘষে খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.