জুমবাংলা ডেস্ক : মৌলভীবাজারের রাজনগর উপজেলার সদর ইউনিয়নে মসজিদের পাশ থেকে পলিথিনে মোড়ানো এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মসজিদের পাশে পড়ে ছিল পলিথিনে মোড়ানো নবজাতকের মরদেহ

সোমবার (২৪ জুলাই) রাতে রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকালে ওই ইউনিয়নের উত্তর নন্দীউড়া জামে মসজিদের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, সোমবার সকাল সাড়ে ১০টায় স্থানীয় বাসিন্দা সুজাদ খান উত্তর নন্দীউড়া জামে মসজিদের পাশে একটি পলিথিন দেখতে পান। এ সময় এগিয়ে গিয়ে দেখেন পলিথিনের ভেতর এক নবজাতক। পরে পুলিশকে সংবাদ দেওয়া হয়। এ সময় পুলিশ এসে মরদেহ উদ্ধার করেন।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় বলেন, সোমবার সকালে খবর পেয়ে ঘটনাস্থল থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.