Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ মসজিদের মার্কেটে চাঁদা দাবি
চট্টগ্রাম বিভাগীয় সংবাদ

মসজিদের মার্কেটে চাঁদা দাবি

By Shamim RezaAugust 10, 20202 Mins Read

মসজিদের মার্কেটে চাঁদা দাবি

জুমবাংলা ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় প্রভাবশালী একটি চক্রের বিরুদ্ধে মসজিদের উন্নয়ন কাজ থেকে চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে। ‘হয় ২০ লাখ টাকা, নয়তো মার্কেটের পাঁচটি দোকান’ মসজিদ কমিটির কাছে এই দাবি করেছে চক্রটি।

এ ঘটনায় পরিত্রাণ চেয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে মসজিদ কমিটি ও স্থানীয় বাসিন্দারা। সোমবার (১০ আগস্ট) বেলা সোয়া ১১টায় সদর উপজেলার তালশহর পূর্ব ইউনিয়নের মোহনপুর বাজারে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, মোহনপুর বাজার জামে মসজিদ কমিটির সভাপতি আব্দুল হামিদ, জ্যেষ্ঠ সহসভাপতি ফজলুল হক শেখ, সাধারণ সম্পাদক শামছুল হক, আব্দুস সালাম, জসিম উদ্দিন, হাবিবুর রহমান, মতি মেম্বার, ফেরদৌস ও কামাল প্রমুখ।

Advertisement

বক্তারা বলেন, মোহনপুর বাজার জামে মসজিদের সার্বিক উন্নয়নের জন্য মসজিদের জায়গায় মার্কেট নির্মাণের উদ্যোগ নেয় কমিটি। নির্মাণ কাজের জন্য ২৮ জন ব্যবসায়ীর কাছ থেকে আড়াই লাখ টাকা করে নেয়া হয়। সে অনুযায়ী ২৮টি দোকানঘর তৈরি করা হয়েছে। নির্মাণ কাজ শেষ হওয়ায় এখন শুধু ব্যবসায়ীদের দোকান বুঝিয়ে দেয়ার প্রক্রিয়া চলছে।

বক্তারা অভিযোগ করে বলেন, মার্কেট নির্মাণ কাজ শুরুর পরপরই স্থানীয় প্রভাবশালী আবু বকর, আব্দুল্লাহ, আব্দুর রউফ, মতালি, শাহীন, ইয়ামিন, মন্নু, ফুল মিয়া ও আমির আলী ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন। আর চাঁদা না দিলে পাঁচটি দোকান দিয়ে দিতে বলছে। এর ফলে কাজ শেষ হলেও ব্যবসায়ীদের দোকান বুঝিয়ে দেয়া যাচ্ছে না।

মসজিদের মার্কেট থেকে চাঁদা দাবির ঘটনাটিকে ন্যাক্কারজনক উল্লেখ করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন বক্তারা। পরে মানববন্ধন শেষে বাজারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

August 14, 2026
ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

July 30, 2026
ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

July 30, 2026

Latest News

ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

Chapai

এসি বাসে ১৬ কেজি গাঁজা নিয়ে ফিরছিলেন শ্বশুর-জামাই-মেয়ে

ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa