Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ মসজিদের সম্পত্তি দখলের চেষ্টা, মেয়র আইভীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন
ঢাকা বিভাগীয় সংবাদ

মসজিদের সম্পত্তি দখলের চেষ্টা, মেয়র আইভীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

By iNews DeskFebruary 28, 20214 Mins Read

মসজিদের সম্পত্তি দখলের চেষ্টা, মেয়র আইভীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

Advertisement
জুমবাংলা ডেস্ক : নারায়ণগঞ্জ শহরের ঐতিহ্যবাহী ৫৩৯ বছরের পুরাতন মণ্ডলপাড়া জামে মসজিদের ওয়াকফ এস্টেটের প্রায় ৮৩ শতাংশ জায়গায় স্থাপনা ভাঙচুর, দখলের চেষ্টা ও অবৈধভাবে বাণিজ্যিক করণের মাধ্যমে পার্ক ও মার্কেট নির্মাণে দীর্ঘদিন ধরে অপচেষ্টা করছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হায়াত আইভী।

এ বিষয়ে আদালতে মামলা দায়ের করলে মসজিদের জমির ওপর আদালত অস্থায়ী নিষেধাজ্ঞা আদেশ নিয়েছেন বলে জানায় মসজিদ কমিটি।

এ বিষয়ে শনিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় নারায়ণগঞ্জ শহরেরর চাষাঢ়া রাইফেল ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মসজিদ কমিটির সাধারণ সম্পাদক রিয়াজউদ্দিন আহমেদ।

তিনি বলেন, শহরের মণ্ডলপাড়ায় প্রায় ৫৩৯ বছর আগের বাবরীয় একটি মসজিদ নির্মাণ করেছিলেন। আমাদের পূর্ব পিতামহ মরহুম মীর শরিয়ত উল্লাহর পূর্ব পুরুষ ও তার পরবর্তী বংশধররা এ মসজিদ ও আশপাশের জমি খাদেমী সূত্রে দেখভাল করছেন কয়েকশত বছর ধরে। ১৯৩৫ সালে ওই মসজিদ ও আশপাশের মোট ৮২ দশমিক ৯০ শতাংশ জায়গা মরহুম মীর শরিয়ত উল্লাহ ওয়াকফ এস্টেট হিসেবে তালিকাভুক্ত (নং ২০৪০) হয় এবং ব্রিটিশ পর্চা (সিএস ৩২০ দাগ) অনুযায়ী মোট ১৬ শতাংশ জমি পাকা মসজিদ হিসেবে লিপিবদ্ধ হয়। পাশাপাশি (সিএস ৩২১ দাগ) অনুযায়ী বাকি জায়গাটি শরিয়ত উল্লাহর বংশধরদের নামেই লিপিবদ্ধ হয়। পরবর্তীতে পাকিস্তান আমলে তথা এসএ পর্চা অনুয়ায়ী (এসএ ৫৬৬ ও ১৯৩) জায়গাটি শরিয়ত উল্লাহর বংশধরদের ও মসজিদের নামেই লিপিবদ্ধ হয়। একই ভাবে দেশ স্বাধীন হওয়ার পর আরএস পর্চাতেও (আরএস ৭০৬, ৭০৭) উক্ত ৮২ দশমিক ৯০ শতাংশ জমি মসজিদ কমিটি ও এস্টেটের নামেই লিপিবদ্ধ হয়েছে। মীর শরিয়ত উল্লাহ (মণ্ডলপাড়া জামে মসজিদ) ওয়াকফ এস্টেটের মোট ৮২ দশমকি ৯০ শতাংশ জমিটি পুরোটাই এ ওয়াকফ এস্টেটের নিজস্ব সম্পত্তি।

তিনি মেয়র আইভীর বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, ২০১৭ সাল থেকে সেটি কর্পোরেশনের মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভী মৌখিকভাবে ওয়াকফ এস্টেটের জায়গাটি কখনও সিটি কর্পোরেশনের, কখনও নিজের পৈত্তিক সম্পত্তি বলে দাবি করেন। এরই অংশ হিসেবে তার নির্দেশে ২০১৭ সালের আগস্ট মাসে আমাদের এস্টেটের পাশ্ববর্তী স্থাপনা উচ্ছেদের সময় আমাদের মসজিদের পাশে এস্টেটের নিজস্ব সম্পত্তিতে অবৈধভাবে জোরপূর্বক উচ্ছেদ চালিয়ে মসজিদের ১৬টি ঘরের মধ্যে ১১টি ঘর ভেঙে ফেলা হয়। বিষয়টি আমরা ২০১৭ সালে ৮ আগস্ট বাংলাদেশ ওয়াকফ প্রশাসনের প্রশাসককে লিখিতভাবে জানাই। বিষয়টি ওয়াকফ প্রশাসন লিখিতভাবে ২০১৭ সালের ১০ আগস্ট নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনকে অবগত করেন এবং ওয়াকফ সম্পত্তির সীমানা চিহ্নিত করে সীমানার অভ্যন্তরে উচ্ছেদ না চালাতে অনুরোধ করেন। পরবর্তীতে মসজিদের পূর্ববর্তী কমিটি ২০১৮ সালের ১৮ আগস্ট সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভীর কাছে ওই উচ্ছেদের ক্ষতিপূরণ চেয়েও একটি আবেদন করেন। কিন্তু আমরা এর কোনো সদুত্তর পায়নি। এরই মধ্যে মেয়র আইভী আমাদের সীমানা প্রাচীর নির্মাণের আশ্বাস দিয়ে আমাদের লিখিত আবেদন করতে বললে আমরা মসজিদের বর্তমান কমিটি গত ২০১৯ সালের ২২ সেপ্টেম্বর মেয়রের কাছে একটি আবেদন করি। কিন্তু সীমানা প্রাচীর তৈরি না করে উল্টো কোনো প্রকার মৌখিক বা লিখিত নোটিশ ছাড়াই ওয়াকফ এস্টেটের তথা মসজিদের নিজস্ব জায়গার উত্তর-পূর্ব কোণে পুকুর পাড় ঘেষে সিটি কর্পোরেশনের লোকজন রাস্তা নির্মাণ কাজ শুরু করে। বিষয়টি পুনরায় আমরা লিখিতভাবে ওয়াকফ প্রশাসন বাংলাদেশকে ২০১৯ সালের ১৬ অক্টোবর অবগত করি। এ অবগত পত্রের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ওয়াকফ প্রশাসকের কার্যালয় থেকে আমাদের তথা মসজিদ কমিটিকে সিটি কর্পোরেশনের এ আগ্রাসনের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়ার আদেশ দেওয়া হয় এবং একই সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কাছে অনুরোধ করা হয়।

তিনি বলেন, মেয়র আইভীর এহেন অনৈতিক অবৈধ কর্মকাণ্ড চলমান অবস্থাতেই বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাদের মীর শরিয়ত উল্লাহ (মণ্ডল পাড়া জামে মসজিদ) ওয়াকফ এস্টেটের জায়গায় জেলা মডেল মসজিদ স্থাপনের জন্য মসজিদেও ৪৩ শতাংশ জমির ওপর জেলা মডেল মসজিদটি নির্মাণের চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়। কিন্তু করোনা মহামারির কারণে এরপর সব কার্যক্রম স্থগিত থাকে।

তিনি আরও বলেন, আমাদের ওয়াকফ এস্টেটের সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের চুক্তি জেলা মডেল মসজিদের টেন্ডার হওয়ার পর মেয়র আইভী অযাচিতভাবে গত ১২ জানুয়ারি মডেল মসজিদের ভিত্তিপ্রস্তর নিয়ে তার নাম সম্বলিত একটি নাম ফলক লাগিয়ে দেন। এমনকি আমাদের অনাপত্তি দেওয়া ৪৩ শতাংশ জমির বাইরের বাকি প্রায় ৪০ শতাংশ জমিও তিনি গ্রাস করার পায়তারা শুরু করেন। সেখানে তিনি বিভিন্ন মার্কেট, পার্ক নির্মাণ করবেন বলে জানিয়ে দেন। সম্প্রতি মেয়র আইভী অনেকটা গায়ের জোরে গত ২২ ফেব্রুয়ারি মসজিদটি ভেঙে ফেলে পুরো এস্টেটটি দখলের চেষ্টা করেন। এর পরিপ্রেক্ষিতে আমরা নারায়ণগঞ্জ ৪র্থ সহকারী জজ আদালতে গত ২৫ ফেব্রুয়ারি একটি মামলা দায়ের করি এবং আদালতের বিচারক পুরো বিষয়টি অনুধাবন করে সেখানে অস্থায়ী নিষেধাজ্ঞাও জারি করেছেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মসজিদ কমিটির পক্ষে মামলার আইনজীবী নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মহসীন মিয়া, মসজিদ কমিটির সভাপতি মোতওয়ালী সাখাওয়াত উদ্দিন আহমেদ, সহকারী মোতওয়ালী বরকতউল্লাহ খন্দকার, সভাপতি আব্দুর রহমান, যুগ্ম সম্পাদক খন্দকার আজাহারুল ইসলাম, সদস্য রফিকউদ্দিন আহমেদ, ইব্রাহীম বাদশা খন্দকার, শাহাজাদা ও আজমেরী হোসেন খন্দকার প্রমুখ।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

iNews Desk is the central editorial team of Zoom Bangla News. The desk brings together experienced journalists and editors who produce accurate, well-structured, and reader-focused news for digital platforms. Its work follows professional editorial standards, careful verification, and responsible journalism.

Related Posts
ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

August 14, 2026
ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

July 30, 2026
ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

July 30, 2026

Latest News

ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

Chapai

এসি বাসে ১৬ কেজি গাঁজা নিয়ে ফিরছিলেন শ্বশুর-জামাই-মেয়ে

ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa