Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home আন্তর্জাতিক মসজিদে নববীর সবচেয়ে প্রবীণ ইমাম অসুস্থ হয়ে হাসপাতালে
আন্তর্জাতিক ইসলাম ধর্ম

মসজিদে নববীর সবচেয়ে প্রবীণ ইমাম অসুস্থ হয়ে হাসপাতালে

By Hasan Majorসেপ্টেম্বর 22, 2019Updated:সেপ্টেম্বর 22, 20192 Mins Read

imam

Advertisement

ধর্ম ডেস্ক: মসজিদে নববীর সবচেয়ে প্রবীণ ইমাম ও খতিব শায়খ আলী আল হুজাইফি মস্তিষ্কের রক্তক্ষরণজনিত কারণে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। শায়খ আলী হুজাইফি ৪০ বছরের বেশি সময় ধরে মসজিদে নববীতে ইমামতির দায়িত্ব পালন করে আসছেন।

রবিবার (২২ সেপ্টেম্বর) সকালে মস্তিষ্কের রক্তক্ষরণজনিত কারণে (স্ট্রোক) শায়খ হুজাইফি অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়া হয়। সৌদি সংবাদমাধ্যমমে বলা হচ্ছে, এখন তার শারীরিক অবস্থা স্থিতিশীল।

শায়খ আলী ইবনে আবদুর রহমান আল হুজাইফি শায়খ হুজাইফি নামে বেশি পরিচিত। তিনি মক্কার উত্তরে আল কার্ণ আল মুস্তাকিম গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন সৌদি সেনাবাহিনীর একজন ইমাম।

১৯৬১ সালে নিজ এলাকার মাদরাসায় কোরআনে কারিম হিফজ শেষে বালজুরাশির সালাফিয়া মাদরাসা থেকে প্রাথমিক শিক্ষা শেষ করে বৈজ্ঞানিক ইনস্টিটিউটে ভর্তি হন।

১৯৭৫ সালে আল হুজাইফি রিয়াদের ইমাম মুহাম্মদ বিন সৌদ ইসলামি বিশ্ববিদ্যালয় থেকে শরিয়াহ বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন এবং বৈজ্ঞানিক ইনস্টিটিউটের প্রশিক্ষক হিসেবে নিয়োগ পান। সেখানে তিনি ইসলামি বিজ্ঞান ও আরবি পড়ান।

এ সময় তিনি বালজুরাশির একটি মসজিদে ইমাম ও ধর্ম প্রচারকের (দাঈ) দায়িত্ব পালন করেন। পরবর্তীতে কায়রোর আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে শায়খ হুজাইফি পিএইচডি ডিগ্রি লাভ করেন। পিএইচডি ডিগ্রি লাভের পর কিছুদিন ইমাম মুহাম্মদ বিন সৌদ বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন।

শায়খ হুজাইফি বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ কারি। শায়খ আহমদ আবদুল আজিজ আলজিয়াত, আমের আল সায়াদ উসমান, আবদুল ফাত্তাহ আল কাদি ও হামমাদ আল-আনসারীসগ বিখ্যাত কারিদের কাছ থেকে তিনি কোরআন তেলাওয়াত শিখেছেন। কোরআন তেলাওয়াতের জন্য বিশ্বব্যাপী তার বেশ সুনাম রয়েছে। জাতীয় ও আন্তর্জাতিকভাবে তার কোরআন তেলাওয়াত প্রশংসিত।

তিনি বেশ কিছুদিন কুবা মসজিদে ইমামতি করেছেন। পরে ১৯৭৯ সালে মসজিদে নববীর ইমাম হিসেবে নিয়োগ পান।

মাঝে ১৯৮১-৮২ সালে মক্কার মসজিদে হারামের ইমাম নিযুক্ত হন। এর পর থেকে তিনি মসজিদে নববীতে ইমাম ও খতিবের দায়িত্ব পালন করে চলছেন।

তিনি মদিনার বাদশা ফাহাদ কোরআন প্রিন্টিং প্রেস কমপ্লেক্সের তত্বাবধায়ক কমিটির প্রধান। ১৪৪০ হিজরি সালে তিনি মসজিদে নববীতে সবচেয়ে বেশি ওয়াক্ত নামাজের ইমামতি করেছেন। তিনি গত (১৪৪০ হিজরি সালে) এক বছরে ৯১ ওয়াক্ত ফজর, ২৬ ওয়াক্ত জোহর, ১৪৯ ওয়াক্ত আসর, ১২০ ওয়াক্ত মাগরিব, ৮৪ ওয়াক্ত এশা, ১২ শুক্রবার জুমার নামাজ ও একবার চন্দ্রগ্রহণের নামাজের ইমামতি করেছেন।

শায়খ হুজাইফি ১৯৯৮ সালে সৌদি আরবে অবস্থানকারী বৃটিশ-মার্কিন-ফরাসি সৈন্যদের অবস্থানের বিরুদ্ধে নিজের অবস্থান স্পষ্ট করে প্রথাবিরোধী খুতবা দিয়ে ব্যাপক আলোচিত হন। ওই খুতবায় তিনি শিয়াদের বিরুদ্ধে ইসলামের অবস্থান, শিয়াদের দৌরাত্ম সম্পর্কে অনেক কড়া বলেন। ওই সময় ইরানের প্রেসিডেন্ট রাফসানজানি সৌদি আরব সফর করছিলেন। শায়খ হুজাইফির ওই খুতবা তখন ব্যাপক আলোচিত হয়। প্রায় শতাধিক ভাষায় তার খুতবাটি ভাষান্তরিত হয়।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
আজকের টাকার রেট

আজকের টাকার রেট: ১৬ জুন ২০২৬

জুন 15, 2026
ViSa

ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা

জুন 15, 2026
প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

জুন 15, 2026
Latest News
আজকের টাকার রেট

আজকের টাকার রেট: ১৬ জুন ২০২৬

ViSa

ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

BANJER

বেনজীরকে বাংলাদেশে ফেরত নেওয়ার আহ্বান আমিরাতের

জ্বালানি তেলের দাম

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধস

তেলের দাম

শান্তিচুক্তির খবরে কমলো তেলের দাম, বিশ্ব শেয়ারবাজারে বড় উত্থান

যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি

হরমুজ প্রণালি খোলা ও মার্কিন অবরোধ প্রত্যাহার : যা যা থাকছে যুক্তরাষ্ট্র–ইরান চুক্তিতে

যুদ্ধবিরতি

আজ রাত থেকেই কার্যকর ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি চুক্তি

তেলের দাম

বিশ্ববাজারে তিন মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে তেলের দাম

আকুতি

সীমান্তে শূন্যরেখায় আটকে থাকা ১২ জনের আকুতি ‘আমাদের বাঁচান’

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa