Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক মসজিদে নামাজ পড়ার অনুমতি মিললো স্পেনে
আন্তর্জাতিক

মসজিদে নামাজ পড়ার অনুমতি মিললো স্পেনে

By Saiful IslamJune 9, 20203 Mins Read

মসজিদে নামাজ পড়ার অনুমতি মিললো স্পেনে

Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের তাণ্ডব অনেকটাই কমে এসেছে স্পেনে। ফলে ধীরে ধীরে আগের কর্মচাঞ্চল্য ফিরতে শুরু করেছে দেশটিতে। দীর্ঘ তিন মাস পর রাজধানী মাদ্রিদসহ দেশটির প্রায় ৭০ শতাংশ অঞ্চলে দোকানপাট ও ধর্মীয় উপাসনালয়গুলো খুলতে শুরু করেছে। ফলে শুরু হচ্ছে দেশটির মসজিদগুলোতে নামাজ আদায়ও।

স্পেনের মসজিদগুলোতে নামাজ আদায়ের সুযোগ মিললেও এক্ষেত্রে কিছু শর্ত আরোপ করেছে দেশটির কর্তৃপক্ষ।

শর্তগুলো হলো, একসঙ্গে সর্বোচ্চ ১৫০ মুসল্লি নামাজ পড়ার সুযোগ পাবেন। মসজিদে অবশ্যই একজন অন্যজন থেকে এক মিটার দূরত্ব বজায় রেখে নামাজ পড়তে হবে। মসজিদগুলোতে নিরাপত্তার স্বার্থে অবশ্যই স্যানিটাইজিং করে নিজস্ব জায়নামাজ ও মাস্ক ব্যবহার করে প্রবেশ করতে হবে।

বাংলাদেশী মানবাধিকার সংগঠন ভালিয়েন্তে বাংলার সভাপতি মোহাম্মদ ফজলে এলাহী এ ব্যাপারে পরামর্শ দিয়ে বলেছেন, অন্তত প্রতি ২৫০ বর্গমিটারে একজন করে নামাজ আদায় করতে চেষ্টা করুন। একে অপরের সঙ্গে হাত না মেলানোই ভালো। আপাতত শিশুদের মসজিদে না আনাই উত্তম। সবাই সরকারের নিয়ম মেনে চলুন।

এরইমধ্যে স্পেনে ছোট ছোট প্রতিষ্ঠান ২৫ মে থেকে খুলে দেয়া হয়েছে। ফলে রাস্তায় এখন অনেক মানুষের চলাচল দেখা যাচ্ছে। পাবলিক বাসগুলোও আগের তুলনায় অহরহ পাওয়া যাচ্ছে।

করোনা-সংকট উত্তরণে স্পেন সরকার কর্তৃক চার ধাপের দৃতীয় ধাপে চলে আসায় আজ ৮জুন থেকে এসব ব্যবসাপ্রতিষ্ঠান খোলার অনুমতি দেয়। তবে এখনো নিয়ম মেনেই সবকিছু পরিচালনা করতে হচ্ছে সবাইকে।

দেশটির মুসলমানেরা মসজিদের দরজা খুলে দেয়ার প্রত্যাশায় ছিলেন। অবশেষে সীমিত পরিসরে হলেও এ দেশের মুসলমানদের জন্য খুলে দেয়া হয়েছে মসজিদগুলো।

গত ৩ সপ্তাহ থেকে ক্রমাগত স্পেনের করোনা–পরিস্থিতির উন্নতি হচ্ছে। মৃত্যুর হার কমার পাশাপাশি উল্লেখযোগ্য হারে কমছে আক্রান্তের সংখ্যা। আর সে জন্যই দেশটির সরকার বিভিন্ন অঞ্চলভেদে শিথিল করছে জরুরি অবস্থা, যা ভাগ করা হয়েছে চারটি ভিন্ন ধাপে।

স্পেন সরকারের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়েছে, ৮জুন সোমবার থেকে দেশটির ৭০ ভাগ অঞ্চল চলে আসবে দ্বিতীয় ধাপে। আর সে কারণেই দেশটির মুসলিম জনগোষ্ঠী সীমিত পরিসরে অনুমতি পেয়েছেন মসজিদে গিয়ে নামাজ আদায়ের।

এর আগে গত ৫ জুন শুক্রবার দেশটির দ্বিতীয় বৃহৎ শহর ও পর্যটন নগরী বার্সেলোনায় বিভিন্ন মসজিদ সরকারের নির্দেশনা মেনে শান্তিপূর্ণ এবং পর্যাপ্ত নিরাপত্তা বিধান মেনেই পড়া হয়েছে পবিত্র জুমার নামাজ। মসজিদ কর্তৃপক্ষ আগেই নির্দেশনা দিয়েছিল সবাইকে মাস্ক পরে আসার জন্য, অন্যথায় ভিতরে প্রবেশ করতে দেয়া হবে না। সঙ্গে সঙ্গে সবাইকে নিজ নিজ জায়নামাজ নিয়ে আসার জন্য উৎসাহিত করা হয়েছিল। শহরটির বেশির ভাগ মসজিদে অজুখানা বন্ধ রাখা হয়েছিল, সবাইকে বাসা থেকে অজু করে আসার কথা বলা হয় আগেই।

দেশটির বেশির ভাগ মসজিদ মরক্কো, পাকিস্তানি ও বাংলাদেশিদের দ্বারা পরিচালিত। স্পেনে ইতিপূর্বে নামাজ চালু হওয়া এ রকম বেশ কিছু মসজিদে খবর নিয়ে জানা যায়, এখনকার বেশির ভাগ মসজিদে একাধিক জামাত অনুষ্ঠিত হয়, কোনো কোনো মসজিদে তিন থেকে চারটি জামাত অনুষ্ঠিত হওয়ার খবরও পাওয়া যায়।

মূলত স্বল্প পরিসরে মানুষ ভেতরে প্রবেশ করানোর জন্য এ রকম ছোট ছোট করে জামাত আয়োজন করা হয়। একেকটা জামাতে মসজিদভেদে ৫০ থেকে সর্বোচ্চ ১০০ জন মুসল্লি অংশগ্রহণ করতে পেরেছেন। বাকিদের বাইরে দাঁড়িয়ে পরবর্তী জামাতের জন্য অপেক্ষা করতে দেখা যায়। মসজিদের ভেতরের চিত্রও ছিল সাধারণ দিনের চেয়ে একদম আলাদা, দু’জন মুসল্লির মাঝখানে ১ থেকে ২ মিটার দূরত্ব এবং সবাইকে মাস্ক পরে নামাজ পড়তে দেখা যায়।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
Star

পাঁচ কারণে স্টারমারের নজিরবিহীন পতন

June 23, 2026
Momota

মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে তৃণমূলের নতুন চেয়ারম্যান অরূপ রায়

June 22, 2026
Starmar

ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ থেকে স্টারমারের নাটকীয় পদত্যাগ

June 22, 2026

Latest News

Star

পাঁচ কারণে স্টারমারের নজিরবিহীন পতন

Momota

মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে তৃণমূলের নতুন চেয়ারম্যান অরূপ রায়

Starmar

ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ থেকে স্টারমারের নাটকীয় পদত্যাগ

Biman

বিমানে স্মার্টফোনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন দুই শতাধিক আরোহী

Starmar

চাপে স্টারমার, আজই আসতে পারে পদত্যাগের ঘোষণা

বাংলাদেশি শিক্ষার্থী

সাইপ্রাসে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

Oil

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় কমল তেলের দাম

ডিজেলের দাম

মালয়েশিয়ায় কমছে ডিজেলের দাম

জ্বালানি বিক্রি

দখলকৃত ক্রিমিয়ায় জ্বালানি বিক্রি বন্ধ করে দিয়েছে রাশিয়া

প্রবাসী

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa