Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ মসজিদে মসজিদে যাচ্ছে পুলিশ, করোনাসহ ২২টি বিষয়ে করছে সচেতন
গাজীপুর ঢাকা বিভাগীয় সংবাদ

মসজিদে মসজিদে যাচ্ছে পুলিশ, করোনাসহ ২২টি বিষয়ে করছে সচেতন

By rskaligonjnewsJuly 16, 20213 Mins Read

মসজিদে মসজিদে যাচ্ছে পুলিশ, করোনাসহ ২২টি বিষয়ে করছে সচেতন

Advertisement

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: করোনা ভাইরাস সচেতনায় ও আইনশৃঙ্খলা রক্ষাকায় গাজীপুরের কালীগঞ্জ থানা পুলিশ যাচ্ছে মসজিদে মসজিদে। তারা শুক্রবার (১৬ এপ্রিল) জুমার নামাজের খুৎবার আগে উপজেলার বিভিন্ন মসজিদে মসজিদে মুসল্লিদের উদ্দেশ্যে করোন সচেতনতাসহ ২২টি বিষয়ের ওপর আলোকপাত করেছেন কালীগঞ্জ থানা পুলিশ। তবে কালীগঞ্জ থানা পুলিশের ব্যতিক্রমধর্মী উদ্যোগ খুশি স্থানীয়রা।

ঢাকা রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার) এর নির্দেশে ও গাজীপুর জেলার পুলিশ সুপার এস۔এম শফিউল্লাহ বিপিএম এর দিক নির্দেশনায় এ উদ্যোগে নেওয়া হয়। করোনা সচেতনতা, জাতীয় সেবা ৯৯৯-এ সম্পর্কে ধারণা, পুলিশের সেবার মান বৃদ্ধি, মাদক, সাইবার ক্রাইম, বাল্যবিবাহ, ইভটিজিং, কিশোর অপরাধ, সন্ত্রাস নিয়ন্ত্রণ ও বিট পুলিশিং সেবা নিয়ে কালীগঞ্জ থানা পুলিশের ব্যতিক্রমধর্মী এ উদ্যোগ্যে খুশি স্থানীয়াও।

সরেজমিন কালীগঞ্জ পৌর এলাকার পূর্ব বালীগাঁও জামে মসজিদে গিয়ে যায়, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম মিজানুল হক করনো সচেতনতাসহ ২২টি বিষয়ের ওপর আলোকপাত করেছেন। এছাড়াও পৌরসভার উত্তরগাঁও মসজিদে উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জমান, পৌরসভার কাপাসিয়া মোড় এলাকার জামে মসজিদে উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সালাম, উপজেলার জামালপুর ইউনিয়নের নারগানা একরাম জামে মসজিদে উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম-১, জাঙ্গালীয়া ইউনিয়নের ইউপি চত্ত্বর জামে মসজিদে উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন ও বাহাদারসাদী ইউনিয়নের বেতুয়া জামে মসজিদে উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম-২ একই বিষয়ে আলোকপাত করেন।

উল্লেখযোগ্য বিষয়গুলোর মধ্যে ছিল- করোনা সচেতনতায় স্বাস্থ্যবিধি মেনে কোরবানীর হাটে, মসজিদে বা ঈদের জামাতে যাওয়া, অসুস্থ্য ব্যক্তিগণ মসজিদে না গিয়ে বাড়িতে নামাজ আদায় করা, জাতীয় সেবা পুলিশের হটলাইন ৯৯৯ সম্পর্কে ধারণা প্রদান, ভাড়াটিয়াদের পরিচয় নিশ্চিতকল্পে ভাড়াটিয়া পরিচয় ফরম পূরণ পূর্বক সার্বিক তথ্যাদি থানায় প্রেরণ, মাদক ব্যবসায়ী ও মাদকাসক্তদের সম্পর্ক থানায় তথ্য প্রদান, প্রত্যেকের সন্তানদের গতি-বিধি সম্পর্কে সতর্ক করা;

সাইবার ক্রাইম সম্পর্কে ধারণা প্রদান ও সচেতনতা সৃষ্টি করা, নিজের বাসস্থান-অফিস-শিক্ষা প্রতিষ্ঠান-ব্যবসা প্রতিষ্ঠান ও  অন্যান্য স্থাপনায় এবং পার্শবর্তী সড়ক সংলগ্ন স্থানে সিসি ক্যামেরা স্থাপন কল্পে নির্দিষ্ট সময় পর্যন্ত রেকর্ড সংরক্ষণে উৎসাহিত করা, ইভটিজিং রোধকল্পে স্থানীয়দের উদ্বুদ্ধ করা;

বাল্যবিবাহ-বহুবিবাহ রোধকল্পে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করা, হুজুগে/গুজবে কান না দেওয়া ও যে কোনো সংবাদ থানাসহ অন্যান্য সরকারী দপ্তরের মাধ্যমে নিশ্চিত হওয়া, যে কোনো সংগঠন-সংস্থা-আর্থিক প্রতিস্থানে অর্থ বিনিয়োগের আগে সংশ্লিষ্ট সরকারী দপ্তরের মাধ্যমে নিশ্চিত হওয়া;

সন্দেহভাজন ব্যক্তিদের আনাগোনাসহ অবস্থান লক্ষ্য করলে পুলিশকে অবহিত করতে সাধারণ মানুষকে উৎসাহিত করা, স্থানীয় কিশোর গ্যাংয়ের কুফল সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা, ট্রাফিক ব্যবস্থাপনা সম্পর্কে সাধারণ ধারণা প্রদান, অন্যের মত ও ধর্ম সম্পর্কে সহনশীলতা-সহমর্মীতা-সহযোগীতামূলক মনোভাব বৃদ্ধি করা;

রাজনীতির নামে যারা সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে জন-জীবন বিপর্যস্ত করে তাদের প্রতিরোধ-প্রতিহতের বিষয়ে সচেতন ও পুলিশকে সাহায্য করতে আগ্রহী করে তোলা, নারী-শিশুদের প্রতি যত্নবান হওয়ার জন্য অনুরোধ করা, বয়স্ক-প্রতিবন্ধিদের সাহায্য করার লক্ষে সদা প্রস্তুত থাকতে অনুপ্রাণিত করা;

জমি সংক্রান্ত বিরোধে বিজ্ঞ আদালতের মাধ্যমে নিস্পত্তি বিষয়ে অনুরোধ করা এবং এ বিষয়ে পরস্পরকে সহযোগীতা প্রদান আগ্রহী করে তোলা, অপারধীদের গ্রেপ্তারের লক্ষে ও জনশৃঙ্খলা বিনির্মাণে পুলিশকে সহযোগী নিশ্চিত করার জন্য উদ্বুদ্ধ করা, স্ব-স্ব ধর্মীয় অনুশাসন মানতে সবাইকে অনুপ্রাণিত করা;

প্রাকৃতিক ও মনুষ্য সৃষ্টি যে কোনো দুর্যোগ দুর্বিপাকে দুঃস্থদের পাশে থাকার লক্ষে সবাইকে উৎসাহিত করা, খেলাধুলা দেশীয় সংস্কৃতির লালন  বিকাশে সবার সহযোগীমূলক মনোভাব তৈরিতে অনুপ্রাণিত করা এবং পুলিশের যে কোনো নেতিবাচক কর্মকাণ্ড সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার জন্য উৎসাহিত করা।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
rskaligonjnews
  • X (Twitter)
Related Posts
মরদেহ

ব্রাহ্মণবাড়িয়ায় বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার, আটক ১

June 25, 2026
কুকুর

সেতু থেকে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলার ঘটনায় যুবক আটক

June 25, 2026
পরীক্ষার্থী

বাড়ির গ্রিলে হাত দিতেই নিভে গেল স্বপ্ন, বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারাল এসএসসি পরীক্ষার্থী

June 25, 2026

Latest News

মরদেহ

ব্রাহ্মণবাড়িয়ায় বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার, আটক ১

কুকুর

সেতু থেকে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলার ঘটনায় যুবক আটক

পরীক্ষার্থী

বাড়ির গ্রিলে হাত দিতেই নিভে গেল স্বপ্ন, বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারাল এসএসসি পরীক্ষার্থী

কলেজছাত্র

বরিশালে প্রেমিকার সঙ্গে ভিডিও কলে কথা বলার সময় কলেজছাত্রের আত্মহত্যা

শিক্ষার্থী

ফটিকছড়িতে পুকুরে ডুবে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

rajbari-onion

রাজবাড়ীতে পেঁয়াজের দাম না পেয়ে নদীতে ফেলে দিলেন কৃষক

Nana

নাতির জন্মে নানার এলাহি কাণ্ড!

fertiliger

জৈব সারের নামে কৃষকদের দেওয়া হলো ‘বর্জ্য’

Raipur

লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা

Manikganj CS Office

মানিকগঞ্জে ১৫ মাস পর ভিটামিন ‘এ’ ক্যাপসুল পাবে শিশুরা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa