Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক মস্তিষ্কের মৃত্যুর পর অঙ্গদান, জীবন পেলেন চারজন
আন্তর্জাতিক

মস্তিষ্কের মৃত্যুর পর অঙ্গদান, জীবন পেলেন চারজন

By Saleh MohammadJuly 17, 20192 Mins Read

জুমবাংলা ডেস্ক : ভারতে মৃত এক ব্যক্তির অঙ্গপ্রত্যঙ্গ দানে আরো চারজন মানুষ বাঁচছেন। একটি লরির সঙ্গে বাইকের ধাক্কায় মারাত্মক আহত হন বাইকের পিছনে বসা বর্ধমান জেলার মেমারির বাসিন্দা বছর ৩৬-এর চিন্ময়। গত বুধবার তাকে বর্ধমান মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার পর তার অবস্থার অবনতি হলে চিন্ময়কে নিয়ে আসা হয় কলকাতার একটি বেসরকারি নার্সিং হোমে। সেখানেই সোমবার বিকেলে জানানো হয়, মস্তিষ্কের মৃত্যু হয়েছে চিন্ময়ের। হাসপাতালের এক মুখপাত্র জানান, এই মৃত্যুর পরেই চিন্ময়ের পরিবার তার অঙ্গ দান করার সিদ্ধান্ত নেয়।

মস্তিষ্কের মৃত্যুর পর অঙ্গদান, জীবন পেলেন চারজনমৃত চিন্ময়ের দেহাংশে বাঁচতে পারছেন আরো চারজন। এ ব্যাপারে চিকিৎসকরা বলছেন, শরীরের মধ্যে মাথা যদি কাজ বন্ধও করে দেয়, মস্তিষ্কের যদি মৃত্যুও হয় তবু শরীর পুরো মরে না। সেই শরীরের অংশেই প্রাণ ফিরে পেতে পারেন আরও মুমূর্ষু মানুষ। বাইক দুর্ঘটনায় মৃত চিন্ময় ঘোষও এই পথেরই পথিক হয়েছেন। তার হৃৎপি-, দু’টি কিডনি এবং লিভার নিয়ে বেঁচে রইলেন আরও চারজন।

চিন্ময়ের হৃদয় পেয়েছেন ডানকুনির বাসিন্দা ২৫ বছর বয়সী যুবক সুরজিত পাত্র। কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজে চিকিৎসা চলছে তার। চিন্ময়ের দু’টি কিডনির একটি প্রতিস্থাপিত করা হয়েছে ১৯ বছর বয়সী তরুণী রুমা কুমারী ধানুর শরীরে। শহরেরই একবালপুর এলাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন রুমা। অন্য কিডনিটি দান করা হয়েছে কলকাতারই বছর ৫৬-র এক ব্যক্তিকে। দীর্ঘদিন ধরেই কিডনির সমস্যায় ভুগছিলেন তিনি। ইএম বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে ওই কিডনি প্রতিস্থাপিত হবে।

মৃত চিন্ময়ের লিভার প্রতিস্থাপিত করা হয়েছে এসএসকেএম হাসপাতালে ভর্তি থাকা ৫৪ বছর বয়সী বনগাঁর বাসিন্দা বিধান অধিকারীর দেহে। চিন্ময়ের ত্বক সংরক্ষিত করে রাখা হয়েছে স্কিন ব্যাঙ্কে। চোখের কর্নিয়া দিশা হাসপাতালে পাঠানো হয়েছে।

Advertisement

কলকাতা পুলিশ দ্রুত পরিবহনের জন্য পৃথক গ্রিন করিডোর তৈরি করে তাড়াতাড়ি সমস্ত প্রত্যঙ্গ পাঠিয়ে দেয় এসএসকেএম হাসপাতাল, কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং শহরের দু’টি বেসরকারি হাসপাতালে। মৃত চিন্ময়ের ভাই বলেন, আমরা আমার ভাইয়ের অঙ্গ দান করতে পেরে খুবই খুশি। আমাদের বিশ্বাস, ভাই এভাবেই বেঁচে থাকবেন। ও নেই তো কী আছে, ওর শরীরের অংশেই এতগুলো মানুষ নতুন জীবন পেয়েছেন।

সূত্র : এনডিটিভি

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saleh Mohammad
  • Facebook
  • X (Twitter)
Related Posts
পাকিস্তানি নারী গোয়েন্দা

পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর পাইলট

August 8, 2026
News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

August 3, 2026
টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

July 29, 2026

Latest News

পাকিস্তানি নারী গোয়েন্দা

পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর পাইলট

News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

অমিত শাহের পদত্যাগ

অমিত শাহের পদত্যাগ ও মোদির ক্ষমা প্রার্থনাসহ ৫ দফা দাবি রাহুল গান্ধীর

Oil

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

রাহুল-প্রিয়াঙ্কা

মুক্তি পেলেন রাহুল-প্রিয়াঙ্কা, দিলেন যে বার্তা

মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন

ইলন মাস্কের নিউরালিংকের আগেই বাণিজ্যিকভাবে মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন করল চীন

Boys

দিল্লির যন্তর-মন্তরে ফের হাজারো তরুণের জমায়েত

Rahul

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa