Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক মহামারিকালে ১০ শীর্ষ ধনীর সম্পদ বেড়ে দ্বিগুণ, তালিকা প্রকাশ
আন্তর্জাতিক

মহামারিকালে ১০ শীর্ষ ধনীর সম্পদ বেড়ে দ্বিগুণ, তালিকা প্রকাশ

By Sibbir OsmanJanuary 18, 20223 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক: ক’রোনা মহামারির গত দুই বছরে যেখানে বিশ্বব্যাপী দারিদ্র্য প্রকট হয়েছে, সেখানে বিশ্বের ১০ জন ধনী ব্যক্তির সম্পদ বেড়ে দ্বিগুণ হয়েছে। এই বৈষম্যকে ‘অর্থনৈতিক সন্ত্রাস’ বলে অভিহিত করেছে আন্তর্জাতিক দাতব্য সংস্থা অক্সফাম। গতকাল সোমবার প্রতিষ্ঠানটি আরো বলেছে, বিশ্বের অর্থনৈতিক ব্যবস্থায় কোথাও ‘অত্যন্ত গভীর গলদ’ রয়ে গেছে।

২১টি স্বাধীন দাতব্য সংস্থার জোট অক্সফাম বিশ্বব্যাপী দারিদ্র্য বিমোচন নিয়ে কাজ করে থাকে। গতকাল এটি একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সুইজারল্যান্ডের ডাভোস শহরে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডাব্লিউইএফ) বৈঠক শুরুর আগে এক ব্রিফিংয়ে অক্সফাম বলেছে, শীর্ষ ধনী ব্যক্তিদের সম্পদ ৭০০ বিলিয়ন থেকে দেড় ট্রিলিয়ন ডলার পর্যন্ত বেড়েছে। অর্থাৎ প্রতিদিন বৃদ্ধি পেয়েছে গড়ে ১৩০ কোটি ডলার।
মহামারিকালে ১০ শীর্ষ ধনীর সম্পদ বেড়ে দ্বিগুণ, তালিকা প্রকাশ

Advertisement

অক্সফাম সাধারণত ডাব্লিউইএফ বৈঠকের আগে বৈশ্বিক অসমতা নিয়ে প্রতিবেদন প্রকাশ করে থাকে। ফোরামের এ বৈঠকে বিশ্বের হাজারো করপোরেট ও রাজনৈতিক নেতা, বিভিন্ন ক্ষেত্রের তারকা, অর্থনীতিবিদ ও জ্যেষ্ঠ সাংবাদিকরা আলোচনা ও মতবিনিময়ে অংশ নেন। তবে এবার মহামারির কারণে সম্মেলন হবে ভার্চুয়ালি।

প্রতিবেদনে অক্সফাম বলেছে, আগের ১৪ বছরের তুলনায় ধনকুবেরদের সম্পদ মহামারি চলাকালে অনেক বেশি বেড়েছে। এই অসমতাকে ‘অর্থনৈতিক সহিংসতা’ অভিহিত করে অক্সফাম বলেছে, এই অসমতা প্রতিদিন ২১ হাজার মানুষের মৃত্যুর জন্য দায়ী। করোনা মহামারি ১৬ কোটি মানুষকে দারিদ্র্যসীমায় নিয়ে গেছে।

মানুষের জীবন বাঁচাতে সাহায্য করতে অক্সফাম করোনা টিকার স্বত্ব তুলে দিয়ে বিশ্বব্যাপী টিকা উৎপাদনের পাশাপাশি স্বাস্থ্যসেবা, জলবায়ু অভিযোজন এবং লিঙ্গভিত্তিক সহিংসতা কমাতে অর্থায়নের জন্য কর সংস্কারের আহ্বান জানিয়েছে।

প্রধান নির্বাহী ধনঞ্জয়ন শ্রীশকান্দারাজা বলেন, ‘এই মহামারি চলার সময় প্রায় প্রতিদিন একজন করে নতুন শত কোটিপতি তৈরি হয়েছে। অন্যদিকে লকডাউন, আন্তর্জাতিক বাণিজ্য হ্রাস, বৈশ্বিক পর্যটন সংকোচনের কারণে বিশ্বের ৯৯ শতাংশ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে ১৬ কোটি মানুষ দারিদ্র্যসীমায় নেমে গেছে। আমাদের অর্থনৈতিক ব্যবস্থায় কোথাও অত্যন্ত গভীর গলদ রয়ে গেছে।’

অক্সফাম জানিয়েছে, তারা প্রতিবেদনের জন্য যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাময়িকী ফোর্বসের সংকলিত ২০২১ সালের ধনকুবেরদের তালিকা ব্যবহার করেছে। ফোর্বস সে বছর বিশ্বের যে ১০ জন ধনী ব্যক্তিকে তালিকাভুক্ত করেছে তাঁরা হলেন টেসলা ও স্পেসএক্সের প্রধান এলন মাস্ক, অ্যামাজনের জেফ বেজোস, গুগলের প্রতিষ্ঠাতা ল্যারি পেজ ও সের্গেই ব্রিন, ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ, মাইক্রোসফটের সাবেক প্রধান নির্বাহী বিল গেটস ও স্টিভ বালমার, ওরাকলের সাবেক প্রধান নির্বাহী ল্যারি এলিসন, বিনিয়োগকারী ওয়ারেন বাফেট এবং ফরাসি গ্রুপ এলভিএমএইচের প্রধান বার্নার্ড আর্নল্ট।

‘২০৩৫ সালে শীর্ষ ২৫তম অর্থনীতির দেশ হবে বাংলাদেশ’

অক্সফামের প্রতিবেদনে বলা হয়, মহামারির কারণে জাতীয় ঋণ বাড়ায় উন্নয়নশীল দেশগুলো সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ কমাতে বাধ্য হয়েছে। প্রধান নির্বাহী শ্রীশকান্দারাজা বলেন, ‘বৈশ্বিক সংকটের মুখেও বৈষম্যপূর্ণ অর্থনৈতিক ব্যবস্থা শীর্ষ ধনীদের লক্ষণীয় হারে মুনাফা অর্জনের পথ করে দিয়েছে। গরিবদের রক্ষায় এ ব্যবস্থা সম্পূর্ণ ব্যর্থ। রাজনৈতিক নেতাদের সামনে সুযোগ এসেছে এই সংকটপূর্ণ পথ বদল করে একটি শক্তিশালী অর্থনৈতিক কৌশল গ্রহণের। তিনি বলেন, নতুন অর্থনৈতিক কৌশলে আরো প্রগতিশীল করব্যবস্থা অন্তর্ভুক্ত করা উচিত, যেখানে সম্পদ ও মূলধনের ওপর উচ্চতর কর থাকবে। উন্নততর সর্বজনীন স্বাস্থ্যসেবা ও সবার জন্য সামাজিক সুরক্ষা নিশ্চিতে এই রাজস্ব ব্যয় করা হবে।’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
Star

পাঁচ কারণে স্টারমারের নজিরবিহীন পতন

June 23, 2026
Momota

মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে তৃণমূলের নতুন চেয়ারম্যান অরূপ রায়

June 22, 2026
Starmar

ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ থেকে স্টারমারের নাটকীয় পদত্যাগ

June 22, 2026

Latest News

Star

পাঁচ কারণে স্টারমারের নজিরবিহীন পতন

Momota

মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে তৃণমূলের নতুন চেয়ারম্যান অরূপ রায়

Starmar

ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ থেকে স্টারমারের নাটকীয় পদত্যাগ

Biman

বিমানে স্মার্টফোনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন দুই শতাধিক আরোহী

Starmar

চাপে স্টারমার, আজই আসতে পারে পদত্যাগের ঘোষণা

বাংলাদেশি শিক্ষার্থী

সাইপ্রাসে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

Oil

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় কমল তেলের দাম

ডিজেলের দাম

মালয়েশিয়ায় কমছে ডিজেলের দাম

জ্বালানি বিক্রি

দখলকৃত ক্রিমিয়ায় জ্বালানি বিক্রি বন্ধ করে দিয়েছে রাশিয়া

প্রবাসী

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa