
বন বিভাগ ও স্থানীয় সূত্র জানায়, শকুনটি মাদারীপুর শহরেই থাকত। প্রায়ই শহরের কবুতর ধরে খেয়ে ফেলত। পরে কবুতর বাঁচাতে এক কবুতর পালনকারী কৌশলে শকুনটিকে খাঁচায় বন্দি করে মাংস বিক্রির দোকানে শকুনটি বিক্রির উদ্দেশ্যে রাখে। পরে পুলিশ ও বন বিভাগের সদস্যদের দেখে তিনি পালিয়ে যান।
জেলার ভারপ্রাপ্ত বন কর্মকর্তা তাপস কুমার সেনগুপ্ত বলেন, শকুনটি পুরোপুরি সুস্থ আছে। ডানা মেলে উড়তেও পারবে শকুনটি। প্রাণিসম্পদ বিভাগের চিকিৎসকের মাধ্যমে শকুনটির স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



