Advertisement

স্পোর্টস ডেস্ক :  প্রায় সাত বছরের বৈবাহিক সম্পর্কের ইতি টেনেছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্ক ও তার স্ত্রী কাইলি ক্লার্ক। আরও বেশ কিছুদিন আগেই তাদের মধ্যে বিচ্ছেদ ঘটেছে। তবে এতদিন বিষয়টি গোপনেই রেখেছিলেন ক্লার্ক ও কাইলি। অবশেষে আনুষ্ঠানিক এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিচ্ছদের খবর জানিয়েছেন তারা।

দুজনের সম্মিলিত বিজ্ঞপ্তিতে তারা লিখেছে, ‘একের অন্যের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা রেখেই, আমরা পারস্পরিক মতামত বিবেচনায় সিদ্ধান্ত নিয়েছি যে, এটাই (বিচ্ছেদ) আমাদের জন্য সবচেয়ে ভালো হবে। তবে আমরা দুজন একসঙ্গেই আমাদের মেয়ের দেখভাল করবো। আমাদের পরিবার ও বন্ধুদের কথা না বললেই নয়। দারুণ সাপোর্ট দিয়েছে আমাদের। এ মুহূর্তে আমরা একান্ত সময় চাচ্ছি দুজনেই। যাতে করে জীবনের পরবর্তী সময়টা ভালোভাবে কাটাতে পারি।’

দেড় বছর চুটিয়ে প্রেম করার পর ২০১২ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন মাইকেল ক্লার্ক ও কাইলি ক্লার্ক। ২০১৫ সালে ক্লার্কের আন্তর্জাতিক অবসরের সময় মাঠেই ছিলেন কাইলি। একই বছর জন্ম নিয়েছিল এ দম্পতির একমাত্র কন্যা সন্তান কেলসি ক্লার্ক। সকলের কাছে দারুণ এক জুটিই ছিলেন তারা।

কিন্তু ডেইলি মেইলের প্রতিবেদন অনুযায়ী, গত সেপ্টেম্বরেই প্রায় ৪০ মিলিয়ন ডলারের (বাংলাদেশি মুদ্রায় ৩৪১ কোটি টাকার বেশি) বিনিময়ে বিচ্ছেদ সম্পন্ন হয়েছে ক্লার্ক ও কাইলির। যা তারা শুরুতে গোপনই রেখেছিল। শুধু তাই নয়, গত জানুয়ারি পর্যন্ত প্রায় সব জায়গায় একসঙ্গেই দেখা গিয়েছে ক্লার্ক ও কাইলিকে।

সবাইকে চমকে দিয়ে নিজের বিচ্ছেদের খবর জানিয়েছেন ক্লার্ক। এরই মধ্যে বন্ডির সৈকতের পাশে নিজের ৮০ লাখ ডলার মূল্যের বাড়িতে উঠে গিয়েছেন ক্লার্ক। তবে মেয়ে কেলসিকে ঠিকই স্কুলে ভর্তি করিয়েছেন তিনি। ক্লার্ক ও কাইলি মিলে সিদ্ধান্ত নিয়েছেন, কেলসির বেড়ে ওঠায় দুজনই রাখবেন সমান অবদান।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.