Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক মাইক্রোসফট এআই-এর প্রধান মোস্তাফা সুলেমান : জীবন যেন রূপকথা
আন্তর্জাতিক

মাইক্রোসফট এআই-এর প্রধান মোস্তাফা সুলেমান : জীবন যেন রূপকথা

By Saiful IslamApril 2, 20242 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স বিভাগের প্রধান হিসেবে মাইক্রোসফটে যোগ দিচ্ছেন মোস্তাফা সুলেমান। সম্প্রতি এই খবর সামনে এসেছে। সুলেমান গুগলের ডিপমাইন্ডের সহ-প্রতিষ্ঠাতা। এখন তিনি সরাসরি মাইক্রোসফটের সিইও সত্য নাদেলাকে রিপোর্ট করবেন।

মোস্তাফা সুলেমান

Advertisement

ব্লুমবার্গের মতে, সুলেমানের নেতৃত্বে মাইক্রোসফট প্রথমবার সমস্ত কনজিউমার এআই প্রোজেক্টকে একসাথে এগিয়ে নিয়ে যাবে। উইন্ডোজে এআই কপিটল একত্রীকরণ এবং কোম্পানির বিং সার্চ ইঞ্জিনে কথোপকথন উপাদান যুক্ত করার মতো কাজের দেখভাল করবেন তিনি।

কে এই মোস্তাফা সুলেমান
রূপকথার মতো জীবন সুলেমানের। বাবা সিরিয়ান বংশোদ্ভূত ট্যাক্সিচালক। মা ইংরেজ। নার্সের কাজ করতেন। লন্ডনের ইসলিংটন বরোতে বেড়ে উঠেছেন সুলেমান।

দর্শন এবং ধর্মতত্ত্ব নিয়ে পড়াশোনার জন্য অক্সফোর্ডে ভর্তি হন। কিন্তু দ্বিতীয় বর্ষে সব ছেড়েছুড়ে ‘মুসলিম ইয়ুথ হেল্পলাইন’ চালু করেন। এটি একটি দাতব্য প্রতিষ্ঠান।

২২ বছর বয়সে তিনি লন্ডনের তৎকালীন মেয়র কেন লিভিংস্টোনকে মানবাধিকার নীতি নিয়ে পরামর্শদানের কাজ করতেন। তবে এর আগে তার মনে হয়েছিল, সরকার ‘আমূল পদ্ধতিগত পরিবর্তন’ প্রচারের সেরা মাধ্যম নয়।

গুগল ডিপমাইন্ডে কী করতেন মোস্তাফা সুলেমান
২০১০ সালে প্রতিষ্ঠিত হয় ডিপমাইন্ড। সুলেমান এর সহ-প্রতিষ্ঠাতা এবং অ্যাপ্লায়েড এআই-এর প্রধান ছিলেন।

ব্লুমবার্গ জানিয়েছে, এআই-এর প্রতিশ্রুতি এবং প্রযুক্তির জন্য প্রয়োজনীয় নৈতিক সুরক্ষা নিয়ে বিভিন্ন ইভেন্টে বক্তব্য পেশ করতেন সুলেমান। ২০১৪ সালে গুগল ডিপমাইন্ড অধিগ্রহণ করে। এরপর গুগলের সমস্ত পণ্যে এআই প্রযুক্তি সংযোগ এবং শীর্ষ ইঞ্জিনিয়ারদের সাথে যোগাযোগ রক্ষার দায়িত্ব ছিল সুলেমানের কাঁধে।

গুগল কেন ছাড়লেন মোস্তাফা সুলেমান
২০২২ সালে গুগল ছেড়ে ইনফ্লেকশন এআই-এর প্রতিষ্ঠা করেন সুলেমান। ইনফ্লেকশন জনপ্রিয় এআই চ্যাটবট পাই এবং জেনারেটিভ এআই-এর জন্য হার্ডওয়্যার তৈরি করতে এনভিডিয়ারকে সাহায্য করেছে।

সুলেমানের কোম্পানিতে বিনিয়োগ করেন মাইক্রোসফট, এনভিডিয়া, এবং বিলিয়নেয়ার রিড হফম্যান (যিনি একজন সহ-প্রতিষ্ঠাতাও), বিল গেটস এবং এরিক শ্মিড্ট প্রমুখ।

তবে শুধু মোস্তাফা সুলেমান নন, ইনফ্লেকশনের সহপ্রতিষ্ঠাতা এবং প্রধান বিজ্ঞানী কারেন সিনোমিয়ানও মাইক্রোসফট এআই-এর প্রধান বিজ্ঞানী হিসেবে নাদেলার কোম্পানিতে যোগ দিচ্ছেন। মাইক্রোসফট ব্লগ পোস্টে এই খবর জানিয়েছেন নাদেলা নিজেই।
সূত্র : নিউজ ১৮

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

July 22, 2026
অমিত শাহের পদত্যাগ

অমিত শাহের পদত্যাগ ও মোদির ক্ষমা প্রার্থনাসহ ৫ দফা দাবি রাহুল গান্ধীর

July 22, 2026
Oil

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

July 22, 2026

Latest News

মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

অমিত শাহের পদত্যাগ

অমিত শাহের পদত্যাগ ও মোদির ক্ষমা প্রার্থনাসহ ৫ দফা দাবি রাহুল গান্ধীর

Oil

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

রাহুল-প্রিয়াঙ্কা

মুক্তি পেলেন রাহুল-প্রিয়াঙ্কা, দিলেন যে বার্তা

মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন

ইলন মাস্কের নিউরালিংকের আগেই বাণিজ্যিকভাবে মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন করল চীন

Boys

দিল্লির যন্তর-মন্তরে ফের হাজারো তরুণের জমায়েত

Rahul

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

মোদির পদত্যাগ

জোরালো হচ্ছে মোদির পদত্যাগের দাবি

রাজীব খাণ্ডেলওয়াল

‘স্ত্রীর গোলামি’ করতেই শান্তি পাই : রাজীব খাণ্ডেলওয়াল

রাজা

৪০ রানী নিয়ে পোশাক ছাড়াই গোসল করতেন এই রাজা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa