
ভিডিওটিতে দেখা যায়, সভা চলছিল। রিচেল জনরো নামের এক জন সভায় বক্তব্য দিচ্ছিলেন। এ সময় মেয়র হঠাৎ সভা ছেড়ে টয়লেটের উদ্দেশ্যে যান। কিন্তু ভুল করে নিয়ে যান তার বক্তব্য দেওয়ার শব্দযন্ত্রটি। আর এই ভুলই হলো তার কাল। টয়লেটে পয়ঃপ্রক্রিয়া সম্পন্নের সময় ভেতরের সব শব্দ সভাকক্ষের সাউন্ডবক্সে প্রতিধ্বনিত হতে থাকে। এ সময় বেশ কয়েকবার বায়ু ছাড়ার শব্দে সভা সঞ্চালনায় বিঘ্ন ঘটে। বিব্রত হন সবাই। তারপরেও সভাকক্ষে হাসির রোল পড়ে যায় সে সময়।
ভিডিওটি ইতিমধ্যেই প্রায় ৭০ হাজার বার দেখা হয়েছে।
ভিডিওটির কমেন্টে অনেকে লিখেছেন, ‘আমেরিকার মতো একটি জায়গার মেয়রের এমন কাণ্ড হাস্যকর’।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



