Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home আন্তর্জাতিক মাউন্ট এভারেস্টে তিন টন আবর্জনা
আন্তর্জাতিক

মাউন্ট এভারেস্টে তিন টন আবর্জনা

By Saleh MohammadMay 9, 2019, 7:17 AM Asia/DhakaUpdated:May 9, 2019, 7:17 AM Asia/Dhaka2 Mins Read

Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : কয়েক দশক ধরে বাণিজ্যিক আরোহণের ফলে মাউন্ট এভারেস্ট পরিণত হয়েছে আবর্জনার পাহাড়ে৷ এর পরিমাণ এতটাই বেশি যে, এভারেস্টকে পৃথিবীর সর্বোচ্চ ভাগাড়ও বলা হয়ে থাকে৷ দুর্নাম ঘুচাতে দায়িত্ব নিয়েছে বিশেষ একটি দল৷

নেপালের সরকার ১৪ সদস্যের এ দলটি গঠন করেছে৷ এরই মধ্যে টিনের ক্যান, প্লাস্টিক ও ফেলে দেয়া পর্বতারোহণের যন্ত্রপাতি মিলিয়ে তিন টন অবর্জনা সংগ্রহ করেছেন দলের সদস্যরা৷

নেপালের পর্যটন বিভাগের প্রধান ডান্ডু রাজ ঘিমিরে জানান, ‘‘বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ পরিষ্কার করতে আসছে মৌসুমেও এই অভিযান অব্যাহত থাকবে৷ এটি আমাদের দায়িত্ব৷’’

দশকের পর দশক ধরে মাউন্ট এভারেস্ট নানা ধরনের দূষণের শিকার হয়েছে৷ মানববর্জ্য তো রয়েছেই, পর্বতারোহীরা নানা ধরনের আবর্জনা, এমনকি ফ্লুরোসেন্ট তাঁবু, গ্যাসের ক্যানও ফেলে যান৷

এপ্রিলের ১৪ তারিখ শুরু হয়েছে এই ‘এভারেস্ট পরিষ্কার অভিযান’৷ ভারতের পত্রিকা দ্য হিন্দু জানিয়েছে, এ অভিযান ৪৫ দিন ধরে চলবে৷ প্রাথমিকভাবে ১০ টন আবর্জনা সংগ্রহের লক্ষ্য বিশেষ দলটির৷

বর্জ্য সংগ্রহে ক্যাম্প ৪ পর্যন্ত যাবে দলটি৷ এই ক্যাম্পটি সমুদ্রপৃষ্ঠ থেকে ৭,৯৫০ মিটার বা ২৬ হাজার ৮০ ফুট ওপরে অবস্থিত৷

বসন্তকালীন আরোহণ মৌসুমের শুরুতেই এ অভিযান শুরু হলো৷ ৮,২৪৮ মিটার উচ্চতার এই পর্বতশৃঙ্গে শত শত আরোহী চূড়ায় পোঁছানোর চেষ্টা করবেন৷ তাঁদের সঙ্গে থাকবেন আরো হাজারখানেক সাহায্যকারী৷ গত বছর রেকর্ড ৮০৭ জন আরোহী চূড়ায় পৌঁছাতে সক্ষম হন৷ ১৯৫৩ সালে প্রথম এভারেস্ট জয় করেছিলেন নেপালের শেরপা তেনজিং নোরগে এবং নিউজিল্যান্ডের এডমুন্ড হিলারি৷

আবর্জনার দূষণেই শুধু এভারেস্ট ক্ষতিগ্রস্ত হচ্ছে না, বিজ্ঞানীরা সতর্ক করে দিয়েছেন, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধিও এর চেহারা ধীরে ধীরে পালটে দিচ্ছে৷ নেপালের দিকে অবস্থিত খুম্বু আইসফল কয়েক দশকের মধ্যে হারিয়ে যাবে৷

হিমবাহ গলে যাওয়ার ফলে দশকের পর দশক ধরে বরফের নীচে চাপা পড়ে থাকা আবর্জনা, এমনকি মৃত পর্বতারোহীদের দেহও বের হয়ে আসতে পারে৷

সূত্র : এএফপি/রয়টার্স

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saleh Mohammad
  • Facebook
  • X (Twitter)

Related Posts
ইউরেনিয়াম

উচ্চমাত্রার ইউরেনিয়াম হস্তান্তরে রাজি নয় ইরান

May 24, 2026, 7:50 PM Asia/Dhaka
Cockroach Janta Party 04

ভারতের আলোচিত ‘তেলাপোকা’ দলের ওয়েবসাইট গায়েব!

May 24, 2026, 4:20 PM Asia/Dhaka
ট্রাম্প

ট্রাম্প পরিবারের বিরুদ্ধে প্রতিশোধের পরিকল্পনা, টার্গেটে ছিলেন ইভাঙ্কা

May 24, 2026, 4:15 PM Asia/Dhaka
Latest News
ইউরেনিয়াম

উচ্চমাত্রার ইউরেনিয়াম হস্তান্তরে রাজি নয় ইরান

Cockroach Janta Party 04

ভারতের আলোচিত ‘তেলাপোকা’ দলের ওয়েবসাইট গায়েব!

ট্রাম্প

ট্রাম্প পরিবারের বিরুদ্ধে প্রতিশোধের পরিকল্পনা, টার্গেটে ছিলেন ইভাঙ্কা

ইরান

সর্বোচ্চ নেতার অনুমতি ছাড়া কোনো সিদ্ধান্ত নয় : ইরানের প্রেসিডেন্ট

Cow

ঈদে গরু কোরবানি থেকে বিরত থাকার আহ্বান আসামের ঈদ কমিটির

Soudi

সৌদিতে বাংলাদেশিসহ আটক ১৩

থালাপতি বিজয়

নাবালিকাকে ধ’ র্ষ ‘ণ ঘিরে উত্তাল তামিলনাড়ু, থালাপতি বিজয়ের কঠোর হুঁশিয়ারি

পুলিশ সদস্যের স্ত্রীর আত্মহত্যা

বোনকে ফোনের পাসওয়ার্ড পাঠিয়ে পুলিশ সদস্যের স্ত্রীর আত্মহত্যা

কোরবানি না করার সিদ্ধান্ত

ঈদে গরু কোরবানি না করার সিদ্ধান্ত আসামের মুসলিমদের

চীনে পৌঁছেছেন

সরকারি সফরে চীনে পৌঁছেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

 

Zoom Bangla News

Zoom Bangla News is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—Zoom Bangla News delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

TelegramXWhatsApp