জুমবাংলা ডেস্ক: আসন্ন ঈদ উপলক্ষে মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখরের ঐচ্ছিক তহবিল থেকে ৭১ জন নিম্ন আয়ের মানুষের মাঝে চেক বিতরণ করা হয়েছে। মাগুরা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আজ বৃহস্পতিবার সকালে এ চেক বিতরণ করা হয়।
Advertisement
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াছিন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি সাবেক সংরক্ষিত সংসদ সদস্য কামরুল লায়লা জলি এ চেক বিতরণ করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু নাসির বাবলু, ভাইস চেয়ারম্যান শেখ রেজাউর ইসলাম, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আশরাফুল আলম বাবুল ফকির, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান। অনুষ্ঠানে সদর উপজেলার ৭১ জন নি¤œ আয়ের মানুষের মাঝে প্রায় ২ লাখ টাকার চেক বিতরণ করা হয় বলে আয়োজকরা জানান। মাগুরা সদর উপজেলা প্রশাসন এ চেক বিতরণের আয়োজন করে। সূত্র: বাসস