জুমবাংলা ডেস্ক: চুয়াডাঙ্গা জেলায় অব্যাহত রয়েছে মৃদু শৈত্যপ্রবাহ। মাঘের হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত হয়ে পড়ছে এ জেলার জনজীবন। ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় বেড়েছে দুর্ভোগ। সন্ধ্যা ঘনিয়ে আসলেই নেমে যাচ্ছে তাপমাত্রা। সকালে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারন করেছেন খেটে খাওয়া ছিন্নমূল মানুষ। শীতে ব্যাহত হচ্ছে কৃষিকাজ। তীব্র ঠান্ডায় দেখা দিচ্ছে শীতজনিত নানা রোগ। হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা।

Advertisement
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



