Close Menu
ZoomBangla iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
ZoomBangla iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
ZoomBangla iNews
Home জাতীয় পজিটিভ বাংলাদেশ মাছের ঘেরে বরই চাষ!
পজিটিভ বাংলাদেশ

মাছের ঘেরে বরই চাষ!

By rskaligonjnewsFeb 5, 2024, 4:52 PM Asia/Dhaka3 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক: চাকরির পেছনে না ছুটে মাছের ঘেরে বিভিন্ন জাতের বরই চাষ করে সফল হয়েছেন বরগুনার দুই ভাই। অদম্য ইচ্ছা ও মনোবল নিয়ে এখন স্বাবলম্বী তারা। দুই ভাইয়ের সফলতা দেখে বরই চাষে আগ্রহী হয়ে উঠেছেন এলাকার অন্য কৃষকরা। কৃষি বিভাগ থেকে পরামর্শের পাশাপাশি প্রয়োজনীয় সব সহযোগিতা করে যাচ্ছে তাদের।

মাছের ঘেরে বরই চাষ!

২০২১ সালের শেষের দিকে ফরিদপুর থেকে বল সুন্দরী, ভারত সুন্দরী ও কাশ্মীরি নামের তিন জাতের বরই গাছের চারা সংগ্রহ করেন বরগুনা সদর উপজেলার কালীর তবক গ্রামের কৃষক ভাই আব্দুল আলিম (৩১) ও বনি আমিন (২৮)। ৪০ হাজার টাকা ব্যয়ে ৮০ শতাংশ জমির মাছের ঘেরে তিন জাতের ৪ শতাধিক বরই চারা রোপণ করেন তারা। গত বছর প্রথমবারের মতো ফলন কিছুটা কম হলেও, এবছর আশার থেকেও বেশি ফলন এসেছে বাগানে। গত এক মাসে ১২০ মণ বরই ৪ লাখ টাকায় বিক্রি করেছেন তারা। চলতি মৌসুমে আরও ৪-৫ লাখ টাকার বরই বিক্রি করবেন বলে ধারণা তাদের।

আব্দুল আলিম বলেন, ‘রাষ্ট্রবিজ্ঞানে এমএ পাস করি। এরপর কিছুদিন চাকরির পেছনে ছুটেছি। কিন্তু আমার চাকরি হয়নি। আমার ছোট ভাই বনি আমিন এইচএসসি পর্যন্ত লেখা পড়া শেষে আর পড়তে চায়নি। দুই ভাই মিলে পরিকলল্পনা করে ২০২০ সালে প্রথম মাছের ঘের করি। মাছের ঘেরে প্রথমবারেই ২ লাখ টাকার ব্যবসা করি। এরপর ইউটিউব দেখে প্রাথমিক ধারণা নিয়ে আগাম জাতের তরমুজ চাষ করে ২০২২ সালে ২০ লাখ টাকা লাভ করি। তরমুজের মতো আমরা বরই চাষ করেও সফল হয়েছি।’

কৃষক বনি আমিন বলেন, ‘বড় ভাই যখন চাকরির পেছনে ছুটে ব্যর্থ হয়েছেন তখন আমিও এসব থেকে মুখ ফিরিয়ে নিয়েছি। এই দেশে বহু উদ্যোক্তা কৃষিতে সফলতা পেয়েছেন। আমরা কেন পারবো না! দুই ভাই মিলে দিন-রাত পরিশ্রম করে আমরা মাছ, তরমুজ ও বরই চাষে স্বাবলম্বী হয়েছি। এখন আর কোনো অভাব নেই আমাদের।’

বল সুন্দরী বড়ই দেখতে আপেলের মতো। এক একটি বরইয়ের ওজন ৫০ থেকে ৬৫ গ্রাম। ভারত সুন্দরী জাতের এক একটি বড়ই ওজন ৪০ থেকে ৪৫ আর কাশ্মীর বরই দেখতে কিছুটা লম্বা এবং আপেলের মতো। এই বরইয়ের ওজন ৫৫ থেকে ৬০ গ্রাম। বরই বিক্রির পাশাপাশি চারা করে বিক্রির উদ্যোগ নিয়েছে তারা। দুই ভাইয়ের সাফল্যে এলাকার অনেকেই উৎসাহিত হয়েছেন বরই চাষে।

এলাকার তরুণ কৃষকের তালিকায় নাম লিখিয়েছে সনদ, সুজন, মাইনুল, বাসুদেবসহ অন্তত ২০-২৫ জন। বাসুদেব বলেন, ‘আমরা আলিম ও বনি আমিনের খেতে এখন প্রায়ই সময় দিচ্ছি। কোনো বিনিময় ছাড়াই তারা আমাদের বরই চাষের সব প্রক্রিয়া শিখিয়ে দিচ্ছেন। আসন্ন বর্ষা মৌসুমে আমরাও বড়ই চাষ করবো। আপাতত জমি প্রস্তুত করে রেখেছি।’

বরগুনার মাটির গুনাগুণে বরই চাষের জন্য খুবই উপযোগী বলে জানিয়েছেন কৃষি বিভাগের উপ-পরিচালক ড. আবু সৈয়দ মো. জোবায়দুল আলম। তিনি বলেন, ‘বরগুনার মাটি তরমুজ, বরই ও আম চাষের জন্য উপযুক্ত। এই এলাকার মানুষকে আমরা যাবতীয় পরামর্শ দিয়ে সহযোগিতা করে যাচ্ছি।’

পুঁটি শুঁটকিতে ভীম কুমারের ভাগ্য বদল

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
ZoomBangla iNews
ZoomBangla iNews
inews.zoombangla.com
Follow

Follow ZoomBangla iNews on Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from ZoomBangla iNews in your Google news feed.

Follow ZoomBangla iNews on Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
rskaligonjnews
  • X (Twitter)

Related Posts
bandorbon

বান্দরবানের দুর্গম এলাকায় বড়দিন উপলক্ষ্যে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

Dec 25, 2024, 7:10 AM Asia/Dhaka
bd canada

বাংলাদেশের চিকিৎসক ও নার্সদের উন্নত প্রশিক্ষণ দিতে চায় কানাডা

Dec 20, 2024, 8:34 AM Asia/Dhaka
juktorastro

অন্তর্বর্তী সরকারের নির্বাচনের উদ্যোগকে স্বাগত জানাল যুক্তরাষ্ট্র

Dec 19, 2024, 9:50 AM Asia/Dhaka
Latest News
bandorbon

বান্দরবানের দুর্গম এলাকায় বড়দিন উপলক্ষ্যে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

bd canada

বাংলাদেশের চিকিৎসক ও নার্সদের উন্নত প্রশিক্ষণ দিতে চায় কানাডা

juktorastro

অন্তর্বর্তী সরকারের নির্বাচনের উদ্যোগকে স্বাগত জানাল যুক্তরাষ্ট্র

d. younus

বিজ্ঞান সাময়িকী নেচারের সেরা ১০ ব্যক্তিত্বের তালিকায় ড. ইউনূস

dhanmondi lake

রাজধানী ঢাকার ধানমন্ডি লেকে গাছে গাছে লাইব্রেরি

munsigonj

মুন্সীগঞ্জে কাজলী নদীর ‘প্রাণ ফেরাতে’ কচুরিপানা পরিষ্কার

cyclist

প্রথম বাংলাদেশি সাইক্লিস্ট হিসেবে সাইকেল নিয়ে এভারেস্ট বেস ক্যাম্প

hajrat sahjalal bimanbondor

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বেড়েছে যাত্রীসেবায় চমক

coral

কক্সবাজারের নাফ নদে ধরা পড়ল ২৫ কেজির কোরাল

remitance

চলতি মাসের ২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭২ কোটি সাড়ে ৬৩ লাখ ডলার

 

ZoomBangla iNews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

TelegramXWhatsApp