Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক মাঝ আকাশে বিমানবালার কাছে পুরুষ যাত্রীর এ কেমন আবদার!
আন্তর্জাতিক

মাঝ আকাশে বিমানবালার কাছে পুরুষ যাত্রীর এ কেমন আবদার!

By Sibbir OsmanMay 9, 2019Updated:May 9, 20192 Mins Read

মাঝ আকাশে বিমানবালার কাছে পুরুষ যাত্রীর এ কেমন আবদার!
প্রতীকী ছবি
Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস থেকে তাইওয়ানগামী তাইওয়ানিজ এয়ারওয়েজের বিমানকর্মীরা অভিযোগ জানিয়েছেন এক ব্যক্তির বিরুদ্ধে। সেই ব্যক্তি চলন্ত বিমানের মধ্যেই নারী কর্মীদের সঙ্গে অসভ্যতা করেন বলে যানা যায়। বিমানের নারী কর্মীদের কাছে শৌচকর্ম করবার পর তার পশ্চাদ্দেশ ধুয়ে দেওয়ার আবদার জুড়ে বসেন তিনি। জেফ লিন নামক আর এক বিমানযাত্রী সম্পূর্ণ ঘটনার কথা উল্লেখ করে একটি পোস্ট করেন ফেসবুকে। ওই ব্যক্তির ফেসবুক পোস্ট থেকে জানা যায় যে, সম্প্রতি লস অ্যাঞ্জেলেস থেকে তাইওয়ানে আসার সেই বিমানে একজন যাত্রী তার শারীরিক অবস্থার দোহাই দিয়ে বিমানের কর্মীদের অনুরোধ করেন তাকে বিমানের টয়লেট অবধি পৌঁছে দেওয়ার জন্য। তার অনুরোধ মেনে বিমান সেবিকারা যখন তাকে টয়লেটে পৌঁছে দেন, তখন তিনি আরও দাবি করেন যে, তার নিম্নাঙ্গের পোশাক অনাবৃত করে দিতে হবে। এমনকি তার অন্তর্বাস খুলে দেওয়ারও আবেদন জানান তিনি। ওই ব্যক্তির স্থূলতা দেখে তাকে অসহায় মনে করে এইটুকু সাহায্য তাকে করতে রাজি হয়েছিলেন বিমান সেবিকারা। বিমানের নারী কর্মীদের কাছে তিনি জানান যে তার শৌচকর্ম হয়ে গেছে, এবার তার পশ্চাৎদেশ পরিষ্কার করে দিতে হবে!

প্রাথমিক ভাবে বিমানের নারী কর্মীরা এতে রাজি হননি। বরং কোন পুরুষ সহকর্মীকে ডেকে ওই ব্যক্তিকে সাহায্য করার কথা জানানো হয়। কিন্তু তা শুনে বেঁকে বসেন ওই যাত্রী। তিনি বলতে থাকেন যে, বিমানের নারী কর্মীদেরকেই এই কাজটি করতে হবে। বিমান কর্তৃপক্ষের কাছে তাদের বিরুদ্ধে অভিযোগ জানানোর কথাও বলেন তিনি। বাধ্য হয়ে বিমান সেবিকাদেরই ওই কাজটি করতে হয়।

কিন্তু এই ঘটনার পরে ক্ষুব্ধ বিমান সেবিকারা রীতিমতো সাংবাদিক ডেকে করে পুরো ঘটনাটি জানান। এমনকি ওই ব্যক্তিকে সাহায্য করার সময় তিনি রীতিমতো বিশ্রী শব্দ করছিলেন বলেও অভিযোগ জানান তারা। তাতেই নড়েচড়ে বসে বিমান কর্তৃপক্ষ। বিমান সেবিকারা জানান যে, ওই ব্যক্তির কোনো রকম সাহায্যেরই দরকার ছিল না। তা হলে পুরুষ কর্মীদের থেকে সাহায্য নিতে নারাজ হতেন না তিনি। বিমান কর্তৃপক্ষ জানিয়েছেন যে, এরপর থেকে এ রকম ঘটনা ঘটলে তাদের কর্মীদের সব রকম ভাবে সহায়তা করবেন তারা। যদিও ওই ব্যক্তির বিরুদ্ধে কোনও রকম পদক্ষেপ করা হবে কিনা, তা স্পষ্ট করে বলা হয়নি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
Starmar

চাপে স্টারমার, আজই আসতে পারে পদত্যাগের ঘোষণা

June 22, 2026
বাংলাদেশি শিক্ষার্থী

সাইপ্রাসে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

June 22, 2026
Oil

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় কমল তেলের দাম

June 22, 2026

Latest News

Starmar

চাপে স্টারমার, আজই আসতে পারে পদত্যাগের ঘোষণা

বাংলাদেশি শিক্ষার্থী

সাইপ্রাসে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

Oil

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় কমল তেলের দাম

ডিজেলের দাম

মালয়েশিয়ায় কমছে ডিজেলের দাম

জ্বালানি বিক্রি

দখলকৃত ক্রিমিয়ায় জ্বালানি বিক্রি বন্ধ করে দিয়েছে রাশিয়া

প্রবাসী

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

সবজির রসের ফর্মুলা

সবজির রসের ফর্মুলা খেয়ে বদলে গেলো ৩ মাসের শিশুর রং

a-farmer-sprays-insecticide

ভারতের ৩ শতাধিক কৃষিপণ্যে ক্যানসারের উপাদান, নিষিদ্ধ দেশে দেশে

delhi

ভারতে ‘শিশু বাজারের’ সন্ধান, ছেলে বিক্রি হয় ৮ লাখে আর মেয়ের দাম ৪ লাখ

hormuz

জ্বালানি বাজারে স্বস্তি, হরমুজে জাহাজ চলাচলে ইরানের বড় ঘোষণা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa