আন্তর্জাতিক ডেস্ক : চলন্ত বিমানের লকার ভেঙে সিটে বসা যাত্রীদের মাথায় পড়ে অন্তত একজন যাত্রী আহত হওয়ার ঘটনা ঘটেছে। লাটাম এয়ারলাইন্সের বিমানটি শনিবার ব্রাজিলের সাও পাওলো থেকে জার্মানির ফ্রাঙ্কফুট যাচ্ছিল।

Advertisement
ছবিতে দেখা যাচ্ছে, লকার ভেঙে কয়েকটি সিটের ওপর ঝুলে আছে। দুটি সিটের ওপর লকারের একটি অংশ ঠেস দিয়ে পড়ে আছে। ওই দুই সিটের একটিতে একজন যাত্রী ছিলেন যিনি আহত হয়েছেন।
মূলত লকারটি ফাকা থাকায় হতাহতের সংখ্যা কম হয়েছে। কী কারণে এমনটি ঘটেছে তা জানা যায়নি।
লাটামের একজন মুখপাত্র জানিয়েছেন, এ ঘটনায় তারা দুঃখিত। তবে কী কারণে এমনটি হয়েছে তা তদন্ত করে দেখা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



