Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ মাটির গর্তে মিলল ১৮ লাখ টাকা
বিভাগীয় সংবাদ

মাটির গর্তে মিলল ১৮ লাখ টাকা

By Sibbir OsmanJuly 11, 20212 Mins Read

মাটির গর্তে মিলল ১৮ লাখ টাকা

Advertisement
জুমবাংলা ডেস্ক: কক্সবাজারের পেকুয়ায় বিকাশ এজেন্টের ৪৬ লাখ ৫০ হাজার টাকা লুটের ঘটনায় দুইজনকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ান (র‌্যাব-১৫) এর একটি দল। এসময় তাদের কাছ থেকে ১৮ লাখ টাকা উদ্ধার করা হয়।

গতকাল শনিবার (১০জুলাই) রাত সাড়ে ৯টায় দিকে চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলার ২নং ওয়ার্ডের সিকদার পাড়ার জনৈক আনোয়ার হোসেনের বসতঘর থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলার ব্রাক্ষণ পাড়ার মৃত আব্দুর শুক্কুরের ছেলে মো.সাইফুল (৩১) এবং চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার ৯নং ওয়ার্ডের নাপুড়ার রুস্তমঘাট এলাকার মোস্তাক আহমদের ছেলে মো.কফিল উদ্দিন (২২)।

র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারি পুলিশ সুপার আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, গত ৭ জুলাই রাতে পেকুয়া উপজেলার কবির আহমদ চৌধুরী বাজারের বিকাশ ডিস্ট্রিবিউশন অফিসের তালা ভেঙ্গে ভল্ড থেকে একদল দুর্বৃত্ত নগদ ৪৬ লাখ ৫০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। এ ঘটনা জানার পরপরই র‌্যাব-১৫ এর একটি দল টাকা উদ্ধার ও জড়িতদের আটকে অভিযানে নামে। পরে শনিবার রাতে চকরিয়া থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের স্বীকারোক্তি মতে মাটির গর্ত থেকে পলিথিন মোড়ানো অবস্থায় নগদ ১৮ লাখ টাকা উদ্ধার করা হয়।

ধৃত আসামীরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, বিকাশ ডিস্ট্রিবিউশন অফিসের নিরাপত্তাকর্মীরা রাতের খাবার খাওয়ার জন্য হোটেলে যায়। এসময় তারা হেলমেট পরে ডিস্ট্রিবিউশন অফিসের তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করেন। তারা ডুকার পর বৈদ্যুতিক লাইনের তার কেটে দেন। পরে বিকাশের ডিস্ট্রিবিউশন অফিসের ভল্ড ভেঙ্গে ৪৬ লাখ ৫০ হাজার টাকা লুট করেন। এরা গত তিনমাস ধরে বিকাশ ডিস্ট্রিবিউশন অফিসের টাকা লুট করার চেষ্টা করে আসছিলো বলে প্রাথমিক স্বীকারোক্তিতে দাবি করেন।

এএসপি শেখ সাদী আরো বলেন, রবিবার দুপুরে আটককৃতদের পেকুয়া থানায় হস্তান্তর করা হয়েছে। এঘটানার সাথে জড়িত অন্যদেরও আটক করতে অভিযান চলছে। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
জব্দ

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযান, ৫৩ কেজি গাঁজা ও ৫৫টি গরুসহ ২৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

June 26, 2026
মরদেহ

ব্রাহ্মণবাড়িয়ায় বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার, আটক ১

June 25, 2026
কুকুর

সেতু থেকে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলার ঘটনায় যুবক আটক

June 25, 2026

Latest News

জব্দ

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযান, ৫৩ কেজি গাঁজা ও ৫৫টি গরুসহ ২৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

মরদেহ

ব্রাহ্মণবাড়িয়ায় বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার, আটক ১

কুকুর

সেতু থেকে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলার ঘটনায় যুবক আটক

পরীক্ষার্থী

বাড়ির গ্রিলে হাত দিতেই নিভে গেল স্বপ্ন, বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারাল এসএসসি পরীক্ষার্থী

কলেজছাত্র

বরিশালে প্রেমিকার সঙ্গে ভিডিও কলে কথা বলার সময় কলেজছাত্রের আত্মহত্যা

শিক্ষার্থী

ফটিকছড়িতে পুকুরে ডুবে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

rajbari-onion

রাজবাড়ীতে পেঁয়াজের দাম না পেয়ে নদীতে ফেলে দিলেন কৃষক

Nana

নাতির জন্মে নানার এলাহি কাণ্ড!

fertiliger

জৈব সারের নামে কৃষকদের দেওয়া হলো ‘বর্জ্য’

Raipur

লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa