প্রতীকী ছবি
Advertisement

আন্তর্জাতিক ডেস্ক: দীর্ঘ ১৫ বছরের অক্লান্ত পরিশ্রমের পর অবশেষে ভারতের মধ্যপ্রদেশের চার শ্রমিকের ভাগ্য খুলল। মাটি খুঁড়ে ৮.২২ ক্যারাটের হীরা পেয়েছেন তারা। এর বাজার মূল্য প্রায় ৪০ লাখ টাকা। খবর আনন্দবাজার পত্রিকা’র।

খবরে বলা হয়, মধ্যপ্রদেশের পান্না জেলা হীরার খনির জন্য বিখ্যাত। পান্নার হিরাপুর তাপারিয়া এলাকায় গত ১৫ বছর ধরে একের পর এক জমি লিজ নিয়েছেন চার শ্রমিক। এরপর থেকে তারা ওই জমিতে হীরা খোঁজার অভিযানে নামেন। তাদের আশা, এক সময় হীরা ঠিকই খুঁজে পাবেন।

শ্রমিকদের একজন রঘুবীর প্রজাপতি সংবাদ মাধ্যমকে জানান, খনিতে কাজ করার সুবাদে তাদের অভিজ্ঞতা ছিল। এ কারণে ছোট ছোট পরিত্যক্ত খনি লিজ নিতেন হীরা খুঁজে পাওয়ার আশায়। কিন্তু প্রতিবারই তাদের খালি হাতে ফিরতে হয়েছে।

তিনি জানান, এ বছরের শুরুতেই হিরাপুরে একটি জমি লিজ নিয়েছিলেন তারা। গত ছ’মাস ধরে সেই জমিতে হীরা খুঁজতে থাকেন। এই জমি তাদের হতাশ করেনি। জমি খুঁড়ে তারা ৮.২২ ক্যারেটের হীরা পেয়েছেন। আর সেই হীরা খুঁজে পেয়েছেন রঘুবীর নিজেই।

হীরা পাওয়ার ঘটনায় আলোচনায় আসেন তারা। এ ঘটনায় জেলা প্রশাসক সঞ্জয়কুমার মিশ্র জানিয়েছেন, হীরাটি নিলামে তোলা হবে। নিলামে যে টাকা পাওয়া যাবে তার ওপর রয়্যালটি এবং কর কাটার পর বাকি টাকা তুলে দেওয়া হবে চার শ্রমিকের হাতে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.