pabna-university-

Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : ব্রিটিশ রাজপুত্র হ্যারি ও রাজবধূ মেগান মার্কেল দক্ষিণ আফ্রিকার প্রাচীনতম মসজিদ পরিদর্শন করেছেন। প্রিন্স হ্যারি ও প্রিন্সেস মেগান বর্তমানে ১০ দিনের এক সফরে আফ্রিকায় রয়েছেন।

কেপটাউনের বো-কাপে অবস্থিত আউয়াল মসজিদ নির্মিত হয় আজ থেকে ২২৫ বছর আগে ব্রিটিশ ঔপনিবেশিক আমলে। মসজিদ পরিদর্শনে গেলে স্থানীয় মুসলিম নেতারা তাঁদের স্বাগত জানান। তাঁরাও একাধিক মুসলিম নেতা ও মুসল্লিদের সঙ্গে কথা বলেন। এ সময় মসজিদের ইমাম শায়খ ইসমাইল ও কমিউনিটি নেতা মুহাম্মদ গ্রনওয়াল্ড উপস্থিত ছিলেন।

রাজকীয় দায়িত্ব পালনের সময় এই প্রথম তিনি মাথায় ওড়না পরিধান করলেন। অবশ্য ১৯৯১ সালে পাকিস্তানের লাহোরে অবস্থিত বাদশাহী মসজিদ পরিদর্শনের সময় প্রিন্স হ্যারির মা প্রিন্সেস ডায়নাও মাথায় ওড়না পরিধান করেন। আউয়াল মসজিদে ব্রিটিশ রাজবধূ মুসলিম শিশুর সঙ্গে আনন্দমুখর সময় পার করেন।

উল্লেখ্য, খ্রিস্টীয় সতের শতকে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের সময় মুসলিম বন্দিদের মাধ্যমে দক্ষিণ আফ্রিকায় ইসলামের আগমন ঘটে। তবে বন্দিকৃত দাসদের তখন ইসলাম পালনের অনুমতি ছিল না। বর্তমানে দক্ষিণ আফ্রিকার প্রায় দুই ভাগ মানুষ মুসলিম। যাদের সংখ্যা প্রায় ছয় লাখ।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.