Advertisement

জুমবাংলা ডেস্ক : রাজধানী দক্ষিণ বনশ্রী এলাকার মাদক ব্যবসায়ী মোসা. শামীমা ইয়াসমীনকে হেরোইন ও ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। খিলগাঁও থানার পুলিশ শামীমার এক পুরুষসঙ্গীসহ তিলপাপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠিয়েছে।

একাধিক সূত্র মতে, শামীমা গত কয়েকবছর ধরে নিজেকে যুবলীগের কর্মী পরিচয় দিয়ে আসছিলেন। শামীমার স্বামী মো. সিদ্দিকুর রহমান শামীম বনশ্রী এলাকার দক্ষিণ বনশ্রী মডেল হাইস্কুল এন্ড কলেজের বরখাস্ত অধ্যক্ষ।

এলাকাবাসীর অভিযোগ, স্ত্রীর দাপটে অবৈধভাবে নিয়োগলাভ ও কলেজের অধ্যক্ষ পদ বাগিয়েছিলেন সিদ্দিকুর রহমান শামীম।

জানা যায়, শামীমা ইয়াসমীনের স্বামী শামীমের অভিজ্ঞতায় ঘাটতি থাকা ও নিয়োগ বোর্ডে কোরাম পূর্ণ না হওয়ার ঘটনা ধরা পড়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের তদন্তে। দক্ষিণ বনশ্রী মডেল হাইস্কুল এন্ড কলেজে যোগদানের আগে সিদ্দিকুর রহমান ছয় বছর একটি এনজিওতে চাকরি করেছেন।

কিন্তু এসব তথ্য গোপন রেখে তাকে এমপিওভুক্ত করায় শিক্ষা ভবনের একটি দালাল চক্র। সব অভিযোগ প্রমাণিত হওয়ায় ২০১৭ খ্রিষ্টাব্দে তাকে বরখাস্ত করা হয়। কিন্তু তার স্ত্রী শামীমা ইয়াসমীনের দাপটে মাঝে-মধ্যেই স্কুলে এসে হামলা করেন মর্মে অভিযোগ করেছেন অভিভাবকরা।

অবৈধভাবে নিয়োগ পাওয়ায় বিষয়টি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর ও দুর্নীতি দমন কমিশনের পৃথক তদন্তে প্রমাণিত হয়েছে। সম্প্রতি চূড়ান্ত বরখাস্ত করা হয়েছে সিদ্দিকুর রহমান শামীমকে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.