গুগল ম্যাপ
Advertisement

জুমবাংলা ডেস্ক : মাদারীপুরের শিবচরে একই দিনে দুই প্রবাসীর স্ত্রীর গলায় ফাঁস দেয়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৪ জানুয়ারি) বিকেলে উপজেলার বহেরাতলা ইউনিয়ন ও কুতুবপুর ইউনিয়ন থেকে ওই দুই গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার বহেরাতলা ইউনিয়নের যাদুয়ারচর গ্রামের মালয়েশিয়া প্রবাসী শহিদুল মাদবরের স্ত্রী চাঁদনী আক্তারকে (১৮) ঘরের বারান্দায় ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পরিবারের লোকজন। পরিবারের লোকজন ও স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ চাঁদনী আক্তারকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার চাঁদনী আক্তারকে মৃত ঘোষণা করেন।

এদিকে এ ঘটনার এক ঘণ্টার ব্যবধানে উপজেলার কুতুবপুর ইউনিয়নের জব্বার শিকদারকান্দি গ্রামের আরেক মালয়েশিয়া প্রবাসী সোহেল মুন্সীর স্ত্রীর শান্তনার (২০) গলায় ফাঁস দেয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

শিবচর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.